
শেষ আপডেট: 11 December 2020 06:36
বিশেষ দিনে পাশাপাশি নেই তাঁরা। তবে মনের কাছাকাছি আছেন, সে নিয়ে সন্দেহ নেই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই দুজনে জানালেন সে কথা। একদিকে বিরাট বিয়ের দিনের দুর্দান্ত এক ছবি পোস্ট করে লিখেছেন, "তিন বছর এবং সারাজীবনের জন্য" অন্যদিকে মুখে এক গাল হাসি, বিরাটকে জড়িয়ে আছেন, এমন একটি ছবি পোস্ট করে অনুস্কা লিখেছেন, "তিনবছর একসঙ্গে কাটালাম। শীঘ্রই তিনজনে একসঙ্গে কাটাবো। তোমায় খুব মিস করছি।"
আগস্ট মাসে বিরাট টুইট করে জানিয়েছিলেন, স্ত্রী অনুষ্কা মা হতে চলেছেন। আগামী মাসেই সুখবর পেতে চলেছেন বিরুষ্কার অনুরাগীরা। এতগুলো দিন কীভাবে তিনি স্ত্রীয়ের যত্ন নিয়েছেন, তাঁর সাক্ষী থেকেছেন দেশবাসী। যোগাসন থেকে খাওয়া দাওয়া, সবেতেই বিরাট চোখে চোখে রেখেছেন, সেকথা অনু্ষ্কা নিজেই জানিয়েছেন। তবে বিবাহবার্ষিকীতে কাছে নেই বিরাট। টিমের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গেছেন তিনি। তবে শোনা যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচের পরেই বিরাট ফিরবেন অনুষ্কার কাছে।