Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কঙ্গনা রনৌতের প্রতি আমার আলাদা করে কোনও ভালোবাসা নেই...তবু তাঁর পাশে দাঁড়ালেন শাবানা আজমি

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে রাজনীতিতে পা রেখেই ভোট-অভিষেকে জয়লাভ করেন কঙ্গনা রনৌত।

কঙ্গনা রনৌতের প্রতি আমার আলাদা করে কোনও ভালোবাসা নেই...তবু তাঁর পাশে দাঁড়ালেন শাবানা আজমি

শাবানা আজমি ও কঙ্গনা রনৌত।

শেষ আপডেট: 8 June 2024 10:41

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রনৌতকে চড়-কাণ্ডে বলি অভিনেত্রী থেকে সাংসদ হওয়া সহকর্মীর পাশে দাঁড়ালেন শাবানা আজমি। শুক্রবার এক এক্সবার্তায় বাম ঘরানার শাবানা নিরাপত্তারক্ষীদের আইন হাতে তুলে নেওয়ার কঠোর নিন্দা করেন।

দিন দুই আগে সাংসদ নির্বাচিত হওয়ার পর মান্ডি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সদস্য কঙ্গনা দিল্লির উদ্দেশে পাড়ি দেন। চণ্ডীগড় বিমানবন্দরে তাঁকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তাই নিয়েই এদিন প্রতিক্রিয়া দেন মুম্বইয়ের বর্ষীয়ান কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

থেকে থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেও এই ক্ষেত্রে শাবানা পাশে দাঁড়িয়েছেন কঙ্গনারই। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক কনস্টেবল চণ্ডীগড়ে কঙ্গনা রনৌতকে চড় মেরেছেন বলে অভিযোগে শাবানা লিখেছেন, নিরাপত্তা কর্মীর নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত হয়নি।

শাবানার কথায়, কঙ্গনা রনৌতের প্রতি আমার আলাদা করে কোনও ভালোবাসা নেই। কিন্তু, 'দ্য স্ল্যাপ' কাণ্ড নিয়ে যেভাবে উৎসবের মেজাজে প্রচার চলছে, তাতে আমার বিন্দুমাত্র সায় নেই। আমি তাতে যোগ দিতেও চাই না। যদি নিরাপত্তা রক্ষীরা নিজেদের হাতে আইন তুলে নিতে চান, তাহলে আমাদের কেউই আর নিরাপদ নই, এটুকু অন্তত বলতে পারি।

উল্লেখ্য, হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে রাজনীতিতে পা রেখেই ভোট-অভিষেকে জয়লাভ করেন কঙ্গনা রনৌত। নির্বাচনে জেতার পর দিল্লির উদ্দেশে রওনা দিতে বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে উড়ান ধরতে এসেছিলেন। সেই সময়ই নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাঁর বচসা বাধে।

ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কঙ্গনাকে সিকিউরিটি চেকিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ভিতরে কী হয়েছে ভিডিওতে দেখা না গেলেও এক মহিলা কনস্টেবল তাঁকে বচসার জেরে চড় মেরেছেন বলে অভিযোগ। পরে একটি ভিডিও বিবৃতি কঙ্গনা অভিযোগ তুলেছেন যে, তিনি পাঞ্জাবে নতুন করে সন্ত্রাসবাদী কাজকর্ম বৃদ্ধিতে উদ্বিগ্ন বোধ করছেন।

যে মহিলা কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, সেই কুলবিন্দর কৌর বলেছেন, তিনি অভিনেত্রীকে চড় মেরেছেন। তার কারণ কঙ্গনা রনৌত কৃষকদের অসম্মান করেছেন। উনি বলেছিলেন, কৃষক আন্দোলনের সময় ১০০ টাকা দিয়ে আন্দোলনকারী ভাড়া পাওয়া যাচ্ছে। উনি কি সেখানে গিয়ে একদিনের জন্যও ধরনায় বসেছিলেন, প্রশ্ন তোলেন ওই কনস্টেবল। তাঁর রাগের কারণ ওই আন্দোলনে তাঁর মাও ধরনায় বসেছিলেন, যখন কঙ্গনা ওই মন্তব্যটি করেন।

কুলবিন্দর কৌর নামে ওই মহিলা কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন নির্বাচিত সাংসদকে চড় মারার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।


```