Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাটন অর্ডার দিলেও বিফ খাওয়ানোর অভিযোগ সায়কের! গোমাংস বিতর্কের পর 'ভুল' স্বীকার করল অলিপাব

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় (Park Street Restaurent) বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়েছিলেন সায়ক। তাঁর অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা হলেও তাঁদের সামনে গরুর মাংসের স্টেক পরিবেশন করা হয়। 

মাটন অর্ডার দিলেও বিফ খাওয়ানোর অভিযোগ সায়কের! গোমাংস বিতর্কের পর 'ভুল' স্বীকার করল অলিপাব

গোমাংস বিতর্ক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 February 2026 19:12

দ্য ওয়াল ব্যুরো: গোমাংস বিতর্কে অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) অভিযোগের পর জল গড়িয়েছে অনেকদূর। এবার এই ঘটনায় ক্ষমা চাইল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ অলিপাব (Olypub Statement)। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করেছে তারা।

অলিপাব (Olypub) তাদের বিবৃতিতে লিখেছে, "গত ৩০ জানুয়ারির সন্ধ্যায় এক ওয়েটারের সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুলের কারণে একটি ঘটনা ঘটে। এতে কারও ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইছি।"

"অলিপাব শুরু থেকেই সকলের প্রতি সমান সম্মানের জায়গায় দাঁড়িয়ে, ধর্ম, লিঙ্গ, জাতের উপরে গিয়ে মানুষদেরই প্রাধান্য দেয়। ৮০ বছরের এই যাত্রায় আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের গ্রাহক এবং কর্মীদের সম্মান ও যত্ন দিয়ে পাশে থাকতে। আমরা এখনও এই প্রতিশ্রুতি পূরণ করব। এই সময়ে আমাদের শুভাকাঙ্ক্ষীরা যে ভালবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আমরা সবসময় আপনাদের সেরা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।"

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় (Park Street Restaurent) বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়েছিলেন সায়ক। তাঁর অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা হলেও তাঁদের সামনে গরুর মাংসের স্টেক পরিবেশন করা হয়। এই ঘটনাকে ‘অনভিপ্রেত অভিজ্ঞতা’ বলে দাবি করে সায়ক পরদিন পার্ক স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সোশাল মিডিয়ায়।

যদিও অনেকেই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মানছেন, তবুও সায়কের (Sayak Chakraborty) ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। টলিপাড়ার বেশ কয়েকজন শিল্পী ও সহকর্মী প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, পরিকল্পনামাফিক ধর্মীয় উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, অভিনেতার হঠকারিতার জেরে রেস্তরাঁর এক কর্মীকে হেনস্তার অভিযোগও সামনে আসে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রেস্তরাঁ কর্মীর বিরুদ্ধে যদি এফআইআর হয়, তবে সায়কের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হবে না?

সায়কের (Sayak Chakraborty) অভিযোগের ভিত্তিতে শনিবার সকালেই গ্রেফতার হন সংশ্লিষ্ট রেস্তরাঁ কর্মী শেখ নাসিরউদ্দিন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়, যে ধারায় কোনও শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে তাদের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগ অন্তর্ভুক্ত। ধৃতকে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি।

এদিকে বিতর্ক আরও জোরালো হওয়ার পর, ঘটনার দিন সায়কের সঙ্গে উপস্থিত থাকা দুই বন্ধুর মধ্যে একজন সোশাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, খাবার নিয়ে সমস্যা হলেও কোনও ধর্মীয় উসকানি তিনি দেননি এবং গোটা ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

এই পরিস্থিতির মধ্যেই শনিবার রাতে পার্ক স্ট্রিট থানায় (Park Street PS) লিখিত অভিযোগ জমা দেন জয়রাজ ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ফেসবুকে নয়, থানায় গিয়েই জনৈক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ জানালাম।’ জানা গিয়েছে, তাঁর অভিযোগপত্রে পরিকল্পিতভাবে দাঙ্গায় উসকানি দেওয়ার চেষ্টার অভিযোগ তোলা হয়েছে।


```