
শেষ আপডেট: 14 February 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেকরকম। একটা গড়পড়তা সংজ্ঞা দেওয়ার চেষ্টা অবশ্য সবসময়ই থাকে। আর সেটাই সাধারণত দেয় গণমাধ্যম। সিনেমা সিরিয়ালের মাধ্যমে বলে দেওয়া হয় প্রেম আর অপ্রেমের ফারাক। সিনেমার প্রেম অনেককেই উজ্জীবিত করে। সিনেমা দেখেই অনেকে শেখার চেষ্টা করে প্রেমের গ্রিন এবং রেড সিগন্যাল।
প্রেমের দিনে সঙ্গীর সঙ্গে বসে এরকমই একটি সিনেমা দেখাই যায়। নেটফ্লিক্সেই পাওয়া যাবে সেই সিনেমাগুলি। রইল তালিকা।

ওম শান্তি ওম
শাহরুখ দীপিকা অভিনীত এই সিনেমাটি কোনও চাহিদা ছাড়াই প্রেম করতে শেখায়।

চলতে চলতে
প্রেমের পর নায়ক-নায়িকার বিয়ে হয়। কিন্তু তারপরের গল্পটা কেউ দেখায় না। শাহরুখ ও রানি মুখার্জি অভিনীত এই সিনেমায় দেখানো হয় বিয়ে আসলে কতটা কঠিন।

কারিব কারিব সিঙ্গেল
ইরফান খান অভিনীত এই সিনেমাটি বহু পরিচিত নয়। কিন্তু মিষ্টি প্রেমের ছবিটি বেশ মনে ধরবে।

কাল হো না হো
শাহরুখ, প্রীতি জিন্টা, সইফ আলি খান অভিনীত সিনেমাটি একটি ত্রিকোণ প্রেমের কাহিনী। দারুণ লোকেশন ও মেলোডিতে ভরপুর এই ছবিটি মনোরঞ্জনের সঙ্গে মন খারাপও করে।

জানে তু ইয়া জানে না
ইমরান খান ও জেনেলিয়া ডিস্যুজার এই সিনেমাটি আজও তরুণদের মধ্যে প্রচলিত। দুই বন্ধুর প্রেম কাহিনী মন ছোঁবে।