Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ও’ রোমিও’ ট্রেলারেই তোলপাড়: প্রেম, উন্মাদনা আর মাফিয়া দুনিয়ায় শাহিদের বিধ্বংসী রূপ

মুম্বই শহরের গলিঘুপচি, রক্তারক্তি, নাচাগানা আর প্রতিশোধ—সব কিছুকে এক সুতোয় বেঁধে ফিরলেন বিশাল ভরদ্বাজ। মুক্তি পেল ‘ও’ রোমিও’-র ট্রেলার, আর প্রথম ঝলকেই স্পষ্ট—এ কোনও সোজাসাপ্টা প্রেমকাহিনি নয়, বরং প্রেমের ভিতর দিয়েই হিংসা, ক্ষমতা আর নৈতিক ধ্বংসের এক ভয়ংকর যাত্রা। 

‘ও’ রোমিও’ ট্রেলারেই তোলপাড়: প্রেম, উন্মাদনা আর মাফিয়া দুনিয়ায় শাহিদের বিধ্বংসী রূপ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 January 2026 16:50

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই শহরের গলিঘুপচি, রক্তারক্তি, নাচাগানা আর প্রতিশোধ—সব কিছুকে এক সুতোয় বেঁধে ফিরলেন বিশাল ভরদ্বাজ। মুক্তি পেল ‘ও’ রোমিও’-র ট্রেলার, আর প্রথম ঝলকেই স্পষ্ট—এ কোনও সোজাসাপ্টা প্রেমকাহিনি নয়, বরং প্রেমের ভিতর দিয়েই হিংসা, ক্ষমতা আর নৈতিক ধ্বংসের এক ভয়ংকর যাত্রা। কেন্দ্রবিন্দুতে শাহিদ কাপুর, যিনি এবার আর রোমান্টিক নায়ক নন, নিজেকে ‘হিরো’ বলে দাবি করা এক আতঙ্কের নাম। (O’ Romeo, Shahid Kapoor, tripti dimri )

ট্রেলার শুরু হতেই চোখে পড়ে এক অস্বস্তি। রক্তে ভেজা পরিসরের মধ্যে দিয়ে অনায়াসে হেঁটে যাওয়া শাহিদ—কখনও মাতোয়ারা, কখনও নির্দ্বিধায় প্রাণহত্যা। এই বৈপরীত্যই তার চরিত্র রোমিও বা উস্তারার আসল পরিচয়। বিশৃঙ্খলাকে সে উপভোগ করে, নাটকীয়তা তার পছন্দ। চাহনি, শরীরী ভাষা, বিস্ফোরিত হিংস্রতা—সব মিলিয়ে এটি শাহিদের সবচেয়ে বেপরোয়া, সবচেয়ে অস্বস্তিকর অভিনয়গুলির একটি বলেই ইঙ্গিত দেয় ট্রেলার।

এই রক্তাক্ত আখ্যানের মাঝেই ঢুকে পড়ে প্রেম—তৃপ্তি দিমরির সঙ্গে শাহিদের সম্পর্ক। তবে সেই প্রেম শান্ত বা আশ্রয়ের নয়, বরং আবেগ, আসক্তি আর তিক্ততার দোলাচলে দুলতে থাকা এক বিষাক্ত সম্পর্ক। উস্তারা ও আফশার মধ্যে টানাপড়েনই ছবির মেরুদণ্ড। ভালবাসা এখানে মুক্তি নয়, বরং আরও গভীর অন্ধকারে নামার রাস্তা।

অন্যদিকে, অবিনাশ তিওয়ারির উপস্থিতি ট্রেলারে তীব্র ও স্মরণীয়। এক নির্মম প্রতিপক্ষ হিসেবে তাঁকে দেখা যায় এমন দৃশ্যে, যেখানে ষাঁড়ের সঙ্গে লড়াই ও হত্যার প্রতীকী চিত্র ছবির নিষ্ঠুরতাকে আরও জোরালো করে তোলে। নানা পাটেকর অল্প সময়ের জন্যই হাজির, কিন্তু বন্দুক তাক করা সেই দৃশ্যেই বোঝা যায়—ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক গভীর সংঘাত অপেক্ষা করছে। ট্রেলারে জানা যায়, তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি উস্তারার পেছনে নিরলস শিকারি।



গভীর অন্ধকারের মধ্যেই হঠাৎ রঙিন ঝলক—দিশা পাটানি। গ্ল্যামারাস অবতারে একটি ডান্স নম্বরে তাঁর উপস্থিতি ছবির ভারী আবহের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে। বিক্রান্ত ম্যাসির নাম রয়েছে অভিনেতা তালিকায়, যদিও ট্রেলারে তাঁর চরিত্র রহস্যেই মোড়া। ফরিদা জালাল উস্তারার দিদার ভূমিকায় মাত্রা যোগ করেন—আফশা নিয়ে তাঁর সতর্কবার্তা যেন আসন্ন সর্বনাশের ইঙ্গিত। তালিকায় রয়েছেন আরও অরুণা ইরানি ও তামান্না ভাটিয়া, যা ছবির চরিত্রজগৎকে আরও বিস্তৃত করে।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় তৈরি এই ছবি বিশাল ভরদ্বাজ ও শাহিদ কাপুরের চতুর্থ যৌথ ছবি—‘কামিনে’, ‘হায়দার’ ও ‘রঙ্গুন’-এর পর প্রায় আট বছরের বিরতিতে তাঁদের পুনর্মিলন। চিত্রনাট্য লিখেছেন বিশাল ভরদাজ ও রোহন নারুলা। কাহিনির অনুপ্রেরণা এসেছে হুসেন জায়দির নন-ফিকশন বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বই’ থেকে, যেখানে বাস্তব চরিত্র হুসেন উস্তারার জীবনের ছায়া স্পষ্ট।
 

 

ট্রেলার মুক্তির পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তর্ক। কেউ একে সাহসী ও শিল্পিত বলে প্রশংসা করছেন, কেউ আবার বলছেন—এ শুধুই দেখনদারি হিংসা। শাহিদের চরিত্রকে ঘিরে তুলনা টানা হচ্ছে ‘কবীর সিং’ ও ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে; কটাক্ষও এসেছে—‘কবীর সিং, যদি পড়াশোনা না জানত’। এক দল দর্শক তাঁর এই উগ্র রূপকে স্বাগত জানালেও, অন্যদের মতে চরিত্রটি ক্লান্তিকরভাবে পরিচিত। তৃপ্তির অভিনয় নিয়ে মতভেদ—কারও চোখে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি প্রশংসনীয়, কারও মতে ট্রেলারে তাঁর চরিত্র এখনও অস্পষ্ট। নানা পাটেকরের সংলাপ ও অভিব্যক্তি প্রায় সকলের কাছেই প্রশংসিত।

সব মিলিয়ে, ট্রেলারটি যেমন কৌতূহল জাগিয়েছে, তেমনই বিভাজনও তৈরি করেছে। তার উপর ছবির কাহিনিকে ঘিরে এক ঐতিহাসিক চরিত্রের পরিবারের পক্ষ থেকে আইনি নোটিস পাঠানোর খবর নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যদিও প্রচারে তার কোনও আঁচ পড়েনি।

ভ্যালেন্টাইনস ডে ঘিরে, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ও’ রোমিও’র। প্রেমের দিনে এমন রক্তাক্ত, উন্মত্ত প্রেমকাহিনি দর্শক কতটা গ্রহণ করবেন, নাকি প্রত্যাখ্যান করবেন—সেই প্রশ্নই এখন বাতাসে ঝুলছে। ভালবাসা কি এখানে মুক্তি পাবে, নাকি আরও একবার প্রমাণ হবে যে প্রেমও কখনও কখনও সবচেয়ে ভয়ংকর অস্ত্র?


```