Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'দিনে ৮ টাকা হাতে পেতাম, খিদে পেলে জল খেয়ে নিতাম,' জীবনের কঠিন সময়ের কথা জানালেন নুসরত

স্টার কিড নন, অথচ বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নুসরত ভারুচা। কীভাবে অনিশ্চিত পেশার মধ্যেও তিনি গুছিয়ে চলেন জীবন ও পরিবার, জানালেন নিজেই।

'দিনে ৮ টাকা হাতে পেতাম, খিদে পেলে জল খেয়ে নিতাম,' জীবনের কঠিন সময়ের কথা জানালেন নুসরত

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 April 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: নুসরত ভারুচা কোনও স্টার কিড নন। বলিউডে তিনি কোনও অভিজাত পরিবারের পরিচয়ে পা রাখেননি, একেবারে নিজের চেষ্টায়, নিজের দক্ষতায় জায়গা করে নিয়েছেন সিনেমা জগতে। কিন্তু অভিনয়ের জগতে যে সব সময় সবাই স্পটলাইটে থাকবে এমনটা নয়। ফলে অনিশ্চয়তা রয়েছে আয়ের ক্ষেত্রেও। আর সেই কারণেই নিজের অর্থনৈতিক দিক নিয়ে সচেতন থাকেন নুসরত।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তাঁর দায়িত্ব কতটা বেশি, এবং কীভাবে তিনি সেই দায়িত্ব পালনে কোনও কমতি রাখেন না।

“আমার বাবা এখন ৭০, মা ৬২ আর ঠাকুমার বয়স ৯২। তাঁরা সবাই আমার উপর নির্ভর করেন। কাজের নিরবচ্ছিন্নতা নেই, তাই আমার সবসময় ব্যাকআপ থাকা দরকার। ঈশ্বর না করুন, কোনও বিপদ এলে যেন অর্থনৈতিক অনটনে পড়তে না হয়,” — স্পষ্ট ভাষায় বললেন তিনি।

নুসরত জানান, নিজের জীবন অনেক আগেই তিনি গুছিয়ে নিয়েছেন। প্রতি মাসে কত টাকা খরচ করবেন, কী কী তাঁর ‘বেসিক নিড’, তা আগে থেকেই ঠিক করে রাখেন। “আমি খুব আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম। যা রোজগার করি, সেটার একটা অংশ সোজা আমার ওয়েলথ ম্যানেজারের কাছে যায়। অ্যাকাউন্ট্যান্টদের বলে রেখেছি, আমার অ্যাকাউন্টে যেন টাকা না থাকে। ফালতু খরচ করার কোনও সুযোগই রাখি না।”

এই হিসেবি মানসিকতা তৈরি হয়েছে ছেলেবেলার অভিজ্ঞতা থেকেই। কলেজ জীবনে অর্থনৈতিক অনটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই স্মৃতি আজও তাঁর মনে গেঁথে রয়েছে।

“আমি জয় হিন্দ কলেজে পড়তাম। তখন বাবার ব্যবসা মন্দা গেছে। দিন চলছিল টানাটানির মধ্যে দিয়ে। জুহু থেকে কলেজে যাতায়াত করতাম ট্রেন-বাসে। দিনে আট টাকার বেশি খরচ করতাম না। কলেজে শুধু জলটা ফ্রি ছিল, সেটা খেয়েই খিদে মেটাতাম। বাবা টাকা দিতে চাইতেন, কিন্তু আমি নিইনি। সচেতন ভাবেই না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।” বলিউডের ঝলমলে দুনিয়ায় এমন বাস্তববোধ এবং মাটির কাছাকাছি মানসিকতা খুব কম তারকাদের মধ্যেই দেখা যায়। নুসরত ভারুচা যেন সেই ব্যতিক্রমদেরই একজন।


```