Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘এই সম্মান শুধু পুরস্কার নয়, মস্ত বড় দায়িত্ব’, পদ্মশ্রী পেয়ে আপ্লুত আর মাধবন

পদ্মশ্রী সম্মান পেয়ে আবেগে ভাসলেন অভিনেতা আর মাধবন। এই স্বীকৃতিকে শুধু পুরস্কার নয়, বরং এক বড় দায়িত্ব বলে উল্লেখ করেছেন তিনি।

‘এই সম্মান শুধু পুরস্কার নয়, মস্ত বড় দায়িত্ব’, পদ্মশ্রী পেয়ে আপ্লুত আর মাধবন

আর মাধবন

গার্গী দাস

শেষ আপডেট: 26 January 2026 09:40

দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে ঘোষিত পদ্ম সম্মান (Padma Awards) তালিকায় নিজের নাম দেখে আবেগে ভাসছেন অভিনেতা আর মাধবন (R Madhavan)। ভারতীয় সিনেমায় (Indian Cinema) দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ২০২৬ সালের পদ্মশ্রী (Padma Shri) সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই খবরে কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পদ্মশ্রী ঘোষণা হওয়ার পর মাধবন বলেন, “অত্যন্ত কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে আমি এই পদ্মশ্রী গ্রহণ করছি। এই সম্মান আমার কল্পনারও বাইরে। গোটা পরিবারের পক্ষ থেকে আমিসম্মান গ্রহণ করছি—কারণ তাঁদের অবিচল সমর্থন আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।” তাঁর কথায় স্পষ্ট, এই স্বীকৃতিকে তিনি একক কোনও অর্জন হিসেবে দেখছেন না।

অভিনেতা আরও বলেন, “এই স্বীকৃতি সম্ভব হয়েছে আমার শিক্ষকদের (Mentors) আশীর্বাদে, শুভানুধ্যায়ীদের (Well-wishers) সদিচ্ছায়, দর্শকদের ভালবাসা ও উৎসাহে এবং সবথেকে বড় কথা, ঈশ্বরের (Almighty) কৃপায়। প্রত্যেকেই আমার যাত্রাপথ গড়ে দিতে অমূল্য ভূমিকা নিয়েছেন।” এই সম্মান শুধুই একটি পুরস্কার নয়, বরং একটি দায়িত্ব তাঁর কাছে। তাই তিনি এই মর্যাদা, আন্তরিকতা এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, সম্মানের প্রতি দায়বদ্ধ থেকে, ঐতিহ্যকে বহন করবেন। আগামী দিনেও সততা, বিনয় আর নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে শপথ করেন।

২০২৬ সালের পদ্ম সম্মান তালিকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। এই তালিকায় শিল্প, শিক্ষা, ক্রীড়া-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মাধবন।

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—সব জায়গাতেই সমান দাপটের সঙ্গে কাজ করেছেন এতদিন। তামিল (Tamil), তেলুগু (Telugu) এবং হিন্দি (Hindi)—একাধিক ভাষার ছবিতে তাঁর অভিনয় সমাদৃত। ২০০০ সালে মণি রত্নম (Mani Ratnam) পরিচালিত তামিল ছবি ‘আলাই পায়ুথে’র (Alai Payuthey) ব্যাপক জনপ্রিয়তা পান। সেই ছবিই তাঁকে রাতারাতি খ্যাতি এনে দেয়।

এর পরের বছরই বলিউডে পা রাখেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ (Rehnaa Hai Terre Dil Mein) ছবির মাধ্যমে। সেই ছবি এবং তাঁর চরিত্র আজও দর্শকের স্মৃতিতে আলাদা জায়গা করে রয়েছে। রোম্যান্টিক নায়ক হিসেবেই শুধু নয়, পরবর্তীতে নানা ধরনের চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তুলেছেন তিনি।

সবচেয়ে সাম্প্রতিক সময়ে আর মাধবনকে দেখা গিয়েছে ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধরে’ (Dhurandhar)। রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর (Aditya Dhar)। দারুণ সাফল্য পেয়েছে বক্স অফিসে। সিক্যুয়েল মুক্তি পাবে আগামী ১৯ মার্চ ২০২৬।

দীর্ঘ অভিনয়জীবন, বহুভাষিক কাজ আর নিজস্ব অভিনয় দক্ষতায় আর মাধবন যে ভারতীয় সিনেমার এক নির্ভরযোগ্য মুখ—পদ্মশ্রী সম্মান সেই যাত্রাপথেরই এক স্বীকৃতি।


```