Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'অভিষেকের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, ও সব জানে,' বিচ্ছেদ জল্পনার আগুনে ঘি ঢাললেন নিমরত

এসব নিয়ে মুখ খুললেন নিমরত। জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন অভিনেত্রী।

'অভিষেকের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, ও সব জানে,' বিচ্ছেদ জল্পনার আগুনে ঘি ঢাললেন নিমরত

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 December 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই গুঞ্জন। ইতিমধ্যেই নাকি ডিভোর্সের পথে হাঁটতে চাইছেন তাঁরা। অনেক দিন হল শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বর্যা। 

বলিউড সূত্রে খবর, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। মেয়েকে নিয়ে প্রায়ই পাপারাৎজিদের লেন্সবন্দি হন রাই সুন্দরী। কিন্তু, মা-মেয়ের সঙ্গে দেখা যায় না অভিষেককে। এদিকে জল্পনা, অভিষেক নাকি প্রেম করছেন অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে! এতেই নেটিজেনের চক্ষু চড়কগাছ।

এবার এসব নিয়ে মুখ খুললেন নিমরত। জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন অভিনেত্রী। দশবী ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। সেখান থেকেই তাঁদের আলাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিমরত বলেন, 'অভিষেক খেতে খুব ভালবাসে। যদিও ওকে দেখে মনে হয় না। ওর সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে।'

এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, 'অভিষেকের সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয়। কারণ ও খেতে যেমন ভালবাসে তেমন খাওয়াতেও ভালবাসে। কোন শহরের কোন রেস্তোরাঁ কোন খাবারের জন্য জনপ্রিয় সব জানা রয়েছে তাঁর। ফলে আমাদের কেমিস্ট্রি স্ক্রিনের বাইরেও খুব মজাদার।' তবে অভিষেকের সম্পর্কে নাম জড়ানো নিয়ে কিছু বলতে চাননি অভিনেত্রী। উল্টে এটা বলেছেন যে, যা কিছুই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তাঁর সবটাই জল্পনা। 


```