Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

করোনায় আক্রান্ত অমিতাভ-অভিষেক, সিল করা হল বচ্চনদের দু'টি বাংলো 'জলসা' এবং 'জনক'

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। শনিবার রাতে এই খবর টুইট করে জানিয়েছেন বিগ বি এবং জুনিয়র বচ্চন নিজেই। এরপর রবিবার সকালে সিল করে দেওয়া হয়েছে জুহুতে থাকা বচ্চনদের দুটো বাংলো জলসা এবং জনক। বিএমসি কর্তৃপক্ষ

করোনায় আক্রান্ত অমিতাভ-অভিষেক, সিল করা হল বচ্চনদের দু'টি বাংলো 'জলসা' এবং 'জনক'

শেষ আপডেট: 12 July 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। শনিবার রাতে এই খবর টুইট করে জানিয়েছেন বিগ বি এবং জুনিয়র বচ্চন নিজেই। এরপর রবিবার সকালে সিল করে দেওয়া হয়েছে জুহুতে থাকা বচ্চনদের দুটো বাংলো জলসা এবং জনক। বিএমসি কর্তৃপক্ষ এবং মুম্বই পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। জানা গিয়েছে, এই দুটি বাংলো এবং সংলগ্ন এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। শনিবার রাতেই অমিতাভ এবং অভিষেককে ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে। বিগ বি'র করোনা সংক্রমণের খবর পেয়ে হাসপাতালের বাইরে ভিড় করেছিলেন অনেকে। তবে সবাইকে সরিয়ে দিয়েছে পুলিশ। নানাবতী হাসপাতাল এবং অমিতাভের দুটি বাংলোর বাইরে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে পুলিশ যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। https://twitter.com/ANI/status/1282179112681869312?s=19 অমিতাভ এবং অভিষেকের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর বচ্চন পরিবারের বাকি সদস্যদেরও কোভিড টেস্ট করা হয়েছে। জয়া বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যার রিপোর্ট এসেছে নেগেটিভ। আপাতত তাঁরা আগামী ১৪ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর ফের কোভিড টেস্ট করাবেন। অভিষেকের সঙ্গে সদ্যই একটি ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেতা অমিত সাধ। অমিত জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তবে কোভিড টেস্ট করিয়ে নেবেন তিনি। সেই সঙ্গে প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেবেন। অমিতাভ এবং অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন অমিত। https://twitter.com/ANI/status/1282164040995704832?s=19 অন্যদিকে গতকাল অভিনেত্রী রেখার বান্দ্রার বাংলো সিল করে দিয়েছে গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাঁর বাড়ির এক নিরাপত্তারক্ষী কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, রেখার ওই বাংলোর দায়িত্বে দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তাঁদেরই এক জন কোভিড আক্রান্ত। বৃহন্মুম্বই পুরসভা বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে রেখার বাংলোটিকে কনটেইনমেন্ট জোনের আওতায় নিয়ে এসেছে। আজ সকালে টুইট করে অনুপম খের জানিয়েছেন তাঁর মা করোনায় আক্রান্ত হয়েছেন। ভর্তি রয়েছেন কোকিলাবেন হাসপাতালে। কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে অনুপমের ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইঝির। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। বিএমসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁদের বাড়ি গিয়ে স্যানিটাইজেশনের কাজ করে এসেছে। অনুপম এবং তাঁর ভাইপোর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।

```