Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাওলাকে নগ্ন হতে বলেছিলেন সাজিদ! পরিচালকের বিরুদ্ধে ফের ‘মিটু’ অভিযোগ অভিনেত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের মুখে বলিউডের পরিচালক সাজিদ খান। তাঁর বিরুদ্ধে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ আনলেন আরও এক অভিনেত্রী তথা মডেল। পাওলা নামের ওই অভিনেত্রী তথা মডেল অভিযোগ করেছেন, ১৭ বছর বয়সে তাঁকে অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে নগ্ন হ

পাওলাকে নগ্ন হতে বলেছিলেন সাজিদ! পরিচালকের বিরুদ্ধে ফের ‘মিটু’ অভিযোগ অভিনেত্রীর

শেষ আপডেট: 11 September 2020 14:29

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের মুখে বলিউডের পরিচালক সাজিদ খান। তাঁর বিরুদ্ধে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ আনলেন আরও এক অভিনেত্রী তথা মডেল। পাওলা নামের ওই অভিনেত্রী তথা মডেল অভিযোগ করেছেন, ১৭ বছর বয়সে তাঁকে অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে নগ্ন হতে বলেছিলেন সাজিদ খান। একটা বড় ইনস্টাগ্রাম পোস্টে এই অভিযোগ করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার একটা বড় ইনস্টাগ্রাম পোস্টে পাওলা লিখেছেন, দেশে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। তাই তাঁর এবার মনে হয়েছে সত্যিটা বলার সময় এসেছে। ২০১৮ সালে যখন সাজিদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, তখন পাওলা অভিযোগ করতে পারেননি। কারণ তখন বলিউডে তাঁর কোনও গডফাদার ছিল না। তাই পরিবারের কথা ভেবে সেইসময় তিনি মুখ খুলতে পারেননি। কিন্তু এখন মুখ না খুলে তিনি থাকতে পারবেন না বলেই সবটা খুলে বলেছেন। পাওলা জানিয়েছেন, তাঁর বাবা-মা আর তাঁর সঙ্গে নেই। তাই এখন আর সত্যি কথা বলতে তাঁর কোনও ভয় নেই। অভিনেত্রীর অভিযোগ, হাউসফুল ছবিতে একটি চরিত্রের জন্য তাঁকে ডেকেছিলেন সাজিদ খান। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। তাঁর বাড়িতে যান অভিনেত্রী। সেখানে নাকি অভিনয় শেখানোর নামে তাঁর গায়ে জোর করে হাত দেন সাজিদ। এমনকি একটা সিনের জন্য তাঁকে নাকি নগ্ন হতেও বলেন সাজিদ। সেই কথা শোনেননি বলেই ছবিতে সুযোগ পাননি তিনি। নিজের বক্তব্যের শেষে পাওলা লিখেছেন, শুধু হেনস্থা বা শ্লীলতাহানিই নয়, একটা স্বপ্নকেও মেরে ফেলেছেন সাজিদ। এই ঘটনার পরে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের মধ্যে। একদল অভিনেত্রীকে সমর্থন করেছেন। বলেছেন, সাজিদের মতো লোকদের বলিউডের উচিত বাতিল করা। অন্যদিকে তখন আর একদল মানুষের বক্তব্য সস্তায় নাম কামানোর জন্যই এই কাজ করেছেন পাওলা। নইলে তো সেইসময়ই তিনি অভিযোগ করতেন। এতদিন পরে করতেন না। যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলেছেন, তাঁদেরকেও একহাত নিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, কোনও টাকা-পয়সা বা নামের জন্য সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। বরং নিজের বিবেক থেকেই এই কথা বলেছেন তিনি। এর আগে ২০১৮ সালেও মিটু অভিযোগ উঠেছিল সাজিদ খানের বিরুদ্ধে। তিনজন মহিলা অভিযোগ আনেন। তাঁদের মধ্যে দু’জন অভিনেত্রী ও একজন সাংবাদিক। প্রবল বিক্ষোভ শুরু হয় সাজিদের বিরুদ্ধে। তারপরেই হাউসফুল ৪ থেকে সরিয়ে দেওয়া হয় সাজিদ খানকে। তাঁর জায়গায় ফারহাদ সামজিকে হাউসফুলের পরিচালক হিসেবে নেওয়া হয়। তিনিই ছবি শেষ করেন। এক বছর পরে ফের অভিযোগ উঠল সাজিদের বিরুদ্ধে।

```