Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘তাণ্ডব’ নির্মাতা, অভিনেতাদের গ্রেফতারির বিরুদ্ধে সুরক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হল ওয়েব সিরিজ তাণ্ডব-এর নির্মাতা ও অভিনেতাদের। তাঁদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁদের যাতে গ্রেফতার না করা হয়, তার জন্য সুরক্ষা চাইতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু স

‘তাণ্ডব’ নির্মাতা, অভিনেতাদের গ্রেফতারির বিরুদ্ধে সুরক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 27 January 2021 10:27

দ্য ওয়াল ব্যুরো: এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হল ওয়েব সিরিজ তাণ্ডব-এর নির্মাতা ও অভিনেতাদের। তাঁদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁদের যাতে গ্রেফতার না করা হয়, তার জন্য সুরক্ষা চাইতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। অর্থাৎ চাইলে তাঁদের গ্রেফতার করতে পারে পুলিশ। গ্রেফতারির বিরুদ্ধে সুরক্ষার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেতা জিশান আইয়ুব, অ্যামাজন ক্রিয়েটিভ হেড অপর্ণা পুরোহিত ও তাণ্ডব-এর নির্মাতা হিমাংশু কিষাণ মেহরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এছাড়া নির্মাতা ও অভিনেতারা আরও আবেদন করেন তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা যেন মুম্বইয়ের আদালতে নিয়ে আসা হয়। সেই আবেদন ভেবে দেখা হবে বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। ওটিটি প্ল্যাটফর্ম 'অ্যামাজন প্রাইম'-এ মুক্তিপ্রাপ্ত পরিচালক আলি আব্বাস জাফরের 'তাণ্ডব'কে ঘিরে যেন আক্ষরিক অর্থেই তাণ্ডব চলছে সারা দেশজুড়ে। ক্ষোভের এই দাউদাউ আগুন নেভাতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পরিচালক। এমনকি সিরিজ থেকে বাদ দিয়ে দিয়েছেন 'বিতর্কিত' দৃশ্যও! তবুও এই আগুনে ঘি ঢালার কাজ করছেন দেশের এক অংশের মানুষ। কখনও পরিচালকের মাথা কেটে ফেলা হোক, কখনও বা জিভ কেটে ফেলা হোক, প্রকাশ্যে এইসব নানা হুমকি দিচ্ছেন কেউ কেউ। কিছুদিন আগেই এই সিরিজকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। টুইটারে লিখেছিলেন, "শ্রীকৃষ্ণ শিশুপালের ৯৯টি দোষ ক্ষমা করলেও, শান্তিপূর্ণ অবস্থাতেই কাজ হাসিল করতে হয়। তাঁর মাথা কেটে ফেলা হোক। জয় শ্রী কৃষ্ণ!" এই টুইটকে কেন্দ্র করেই ঝড় উঠেছিল টুইটারে। ট্রেন্ডিং হয়েছিল 'বয়কট কঙ্গনা'। এমনকি কঙ্গনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়ার দাবিও তোলেন কেউ কেউ। এই আগুন নিভতে না নিভতেই আরও এক বির্তকের অবতরণ করে কর্ণি সেনা। এবারে শুধু শারীরিক আঘাত নয়, যে আঘাত করবে তাকে এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন মহারাষ্ট্রের কর্ণি সেনার মুখ অজয় সেনগড়। তিনি জানান, "এবার থেকে ওয়েব সিরিজে যে বা যাঁরা হিন্দু দেবদেবীদের অপমান করবেন, তাঁদের জিভ কেটে ফেলা হোক। যে এই কাজ করতে পারবে, তাকে আমরা এক কোটি টাকা পুরস্কার দেব।" এটিই অবশ্য প্রথমবার নয়। এর আগেও বলিউডের বেশ কিছু সিনেমাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে কারও কারও মতে, ইদানীং যেন বেড়েছে এই ঘটনা। পরিচালক, গল্পকারদের স্বাধীনতা হনন করতে উঠে পড়ে লেগেছেন এক শ্রেণির মানুষ। এর আগে 'পদ্মাবত'কে কেন্দ্র করেও সারা দেশ তোলপাড় হয়েছিল‌। এই কর্ণি সেনার মানুষরাই দীপিকা পাড়ুকোনের নাক কেটে ফেলার হুমকি দিয়েছিলেন। তবে 'তাণ্ডব'-এর এই আগুন আর কতদূর ছড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা।

```