Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিস্ফোরক কঙ্গনা, বিএমসি কর্মীরা জোর করে অফিস দখল করেছে, ভিডিও প্রকাশ অভিনেত্রীর

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাওয়াত বনাম মহারাষ্ট্র সরকার, এই দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে। এরমধ্যেই জানা গিয়েছে, কঙ্গনাকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। অন্যদিকে নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ মহারাষ্ট্র সরকার। কঙ্গ

বিস্ফোরক কঙ্গনা, বিএমসি কর্মীরা জোর করে অফিস দখল করেছে, ভিডিও প্রকাশ অভিনেত্রীর

শেষ আপডেট: 7 September 2020 12:47

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাওয়াত বনাম মহারাষ্ট্র সরকার, এই দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে। এরমধ্যেই জানা গিয়েছে, কঙ্গনাকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। অন্যদিকে নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ মহারাষ্ট্র সরকার। কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তাঁরা। তার মাঝেই বিস্ফোরক অভিযোগ করেছেন কঙ্গনা। জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর অফিস জোর করে দখল করে রেখেছে বৃহন্মুম্বই কর্পোরেশনের কর্মীরা। তাঁর প্রতিবেশীদেরও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে অভিনেত্রী। কঙ্গনা অভিযোগ করেছেন, পশ্চিম মুম্বইয়ের খার এলাকায় থাকা তাঁর অফিস মণিকর্নিকা ফিল্মস দখল করে নিয়েছে বিএমসি কর্মীরা। আগামীকাল তা ভেঙে ফেলা হবে। কোনও বেআইনি কাজ তাঁর অফিসে হয় না এবং সব ধরনের কাগজ তাঁর কাছে রয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি। সোমবার বিকেলে টুইটারে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেন, “আমার অফিস ওরা জোর করে দখল করে রেখেছে। সবকিছু মেপে দেখছে। প্রতিবেশীরা বাধা দিলে ওনাদেরও হেনস্থা করা হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা সবাইকে বলেছে, আমি যা করেছি তার ফল সবাইকে ভুগতে হবে।” https://twitter.com/KanganaTeam/status/1302903789339340800?s=19 আরও একটি টুইট করে কঙ্গনা জানান, “আমাকে জানানো হয়েছে আগামীকাল আমার অফিস ভেঙে ফেলা হবে। আমার কাছে সব কাগজ রয়েছে। বিএমসির অনুমতি রয়েছে। কোনও বেআইনি কাজ আমার সম্পত্তিতে হয় না। যদি নির্মাণে কোনও ভুল থাকত তাহলে বিএমসির নোটিস দেওয়া উচিত ছিল।” https://twitter.com/KanganaTeam/status/1302901679969300480?s=19 যে ভিডিওটি কঙ্গনা টুইটারে শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি বড় ডাইনিং টেবিলের চারদিকে মাস্ক পরে সাতজন রয়েছেন। তাদের মধ্যে দু’জন বসে কিছু লিখছেন। বাকিরা দাঁড়িয়ে রয়েছেন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে কঙ্গনার বিতণ্ডা বেড়েই চলেছে। সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, কঙ্গনা মুম্বইকে মিনি পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন। তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। এইরকম মানসিকতার কাউকে মুম্বইয়ে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। এই মন্তব্যের জন্য বলিউডের অন্দরেই অনেকে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছেন। এর মধ্যেই শিবসেনার ফতোয়ার বিরুদ্ধেও মুখ খুলেছেন কঙ্গনা। তিনি বলেন, “সঞ্জয় রাউতজি আপনি আমাকে হারামখোর বলেছেন। এর থেকেই আপনার মানসিকতা বোঝা যাচ্ছে। আমি মুম্বই পুলিশ বা আপনার সমালোচনা করলে আপনি বলতে পারেন না আমি গোটা মহারাষ্ট্রকে অসম্মান করছি। কারণ আপনি মহারাষ্ট্র নন। আপনার লোকেরা আমাকে ভয় দেখাচ্ছে। তাও আমি ৯ সেপ্টেম্বর মুম্বই যাচ্ছি।” এসবের মাঝেই এবার ময়দানে এসেছে বিজেপিও। কঙ্গনাকে নিয়ে বলতে গিয়ে আহমেদাবাদকে মিনি পাকিস্তান বলায় শিবসেনার বিরোধিতা শুরু করেছে বিজেপি। কঙ্গনাকে কেন্দ্রের তরফে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়ার পরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন। এখন দেখার সুশান্তের মৃত্যু তদন্তের মধ্যে কঙ্গনার সঙ্গে মহারাষ্ট্র সরকারের এই বিবাদ কোথায় গিয়ে দাঁড়ায়।

```