Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলের আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখছে এনসিবি

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে ইতিমধ্যেই বলিউডের চার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে জেরা করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বি-টাউনের এই নায়িকাদের ফোন বাজেয়াপ্ত কর

দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলের আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখছে এনসিবি

শেষ আপডেট: 28 September 2020 09:52

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে ইতিমধ্যেই বলিউডের চার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে জেরা করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বি-টাউনের এই নায়িকাদের ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। এবার শোনা গিয়েছে তাঁদের আর্থিক লেনদেনের খুঁটিনাটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত শুক্রবার চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয়েছিল রকুল প্রীত সিংকে। এর পরের দিন অর্থাৎ শনিবার জেরা করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে। দীপিকাকে মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার এলাকায় ইভলিন গেস্ট হাউসে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির স্পেশ্যাল টিমের আধিকারিকরা। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলে জেরা। অন্যদিকে আলাদা ভাবে সারা এবং শ্রদ্ধা দু'জনকেই ৪ ঘণ্টারও বেশি সময় ধরে এনসিবির বালার্ড এস্টেটের জোনাল অফিসে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাকি বি-টাউনের সাতজন 'এ-লিস্টার'-কে সমন পাঠাতে চলেছে নারকোটিক্স ব্যুরো। তাঁদের মধ্যে প্রভাবশালী প্রযোজকরাও রয়েছে বলে শোনা গিয়েছে। তবে এনসিবি এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি। শোনা গিয়েছে, আপাতত বলিউডের অন্তত ৫০ জন তারকা এনসিবির র‍্যাডারে রয়েছেন। তাঁদের সকলের উপরেই নাকি কড়া নজর রয়েছে নারকোটিক্স ব্যুরোর তদন্তকারী আধিকারিকদের। এদিকে গত শনিবার ধর্মা প্রোডাকশনের প্রাক্তন এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদকে গ্রেফতার করেছে এনসিবি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই মাদক কাণ্ডে নাম উঠে এসেছিল তাঁর। গত শুক্রবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় এনসিবির টিম। এরপর ক্ষিতীশের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে তুলে নিয়ে নিজেদের দফতরে ফেরেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তারপর থেকে লাগাতার প্রায় ২৪ ঘণ্টা জেরা করার পরে শনিবার গ্রেফতার করা হয় ক্ষিতীশকে। গতকাল তাঁকে আদালতে পেশ করা হয়। তাঁকে ৯ দিনের জন্য এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এ যাবৎ যে ড্রাগ পেডলারদের এনসিবি গ্রেফতার করেছে তাদের জেরা করে বারবার এই ক্ষিতীশ প্রসাদের নাম উঠে এসেছে। সূত্রের আরও খবর, গত তিনমাসে নাকি একাধিক বার মাদক কিনেছিলেন ক্ষিতীশ। জানা গিয়েছে, ক্ষিতীশকে নিয়ে মোট ২০ জনকে এখনও পর্যন্ত মাদক কাণ্ডে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ক্ষিতীশ রবি প্রসাদ ছাড়াও ধর্মা প্রোডাকশনের এক এক্সিকিউটিভ ডিরেক্টর অনুভব চোপড়ার নাম জড়িয়েছে মাদক মামলায়।

```