Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আজ সুশান্তের শেষকৃত্য, পাটনা থেকে মুম্বই এসে পৌঁছেছে অভিনেতার পরিবার

দ্য ওয়াল ব্যুরো: আজই হবে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য। পাটনা থেকে মুম্বই এসে পৌঁছেছে অভিনেতার পরিবার। রবিবার রাতেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে এসে পৌঁছন অভিনেতার পরিবার। দেশজুড়ে করোনা সতর্কতার কারণে হাতেগোনা কয়েকজন আত্মীয়ই এসেছেন সুশান্তে

আজ সুশান্তের শেষকৃত্য, পাটনা থেকে মুম্বই এসে পৌঁছেছে অভিনেতার পরিবার

শেষ আপডেট: 15 June 2020 06:34

দ্য ওয়াল ব্যুরো: আজই হবে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য। পাটনা থেকে মুম্বই এসে পৌঁছেছে অভিনেতার পরিবার। রবিবার রাতেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে এসে পৌঁছন অভিনেতার পরিবার। দেশজুড়ে করোনা সতর্কতার কারণে হাতেগোনা কয়েকজন আত্মীয়ই এসেছেন সুশান্তের শেষকৃত্যে। রবিবার ১৪ জুন বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩৪ বছরের ঝকঝকে এই তরুণ অভিনেতার ঝুলন্ত দেহ। সুশান্তের আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে সবাইকে। ময়নাতদন্তের পর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন অভিনেতা। যদিও কোনও সুইসাইড নোট এখনও উদ্ধার হয়নি। অন্যদিকে অভিনেতার মামার দাবি তাঁর ভাগ্নে কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন আত্মহত্যা করলেন সুশান্ত বা কী হয়েছিল অভিনেতার সঙ্গে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শোনা গিয়েছে, দীর্ঘ ৬ মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে অভিনেতা যে এত সাংঘাতিক সিদ্ধান্ত নেবেন এ কথা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ। সুশান্তের মর্মান্তিক পরিণতি বাকরুদ্ধ করে দিয়েছে দেশবাসীকে। কেউই মেনে নিতে পারছেন না যে সুশান্ত আর নেই। জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির পরিচারকের থেকে ফলের রস চেয়েও খেয়েছিলেন অভিনেতা। তারপর ১০টা নাগাদ নিজের ঘরে যান। বাড়িতে সুশান্তের পরিচারকরা ছাড়াও ছিলেন বন্ধু। সবাইকে বলেন ঘুমাবেন তিনি, কেউ যেন তাঁকে বিরক্ত না করে। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় সবারই। কিন্তু ততক্ষণে সব শেষ। বন্ধ দরজার আড়ালে নিজেকে শেষ করে দেন সুশান্ত। সোশ্যাল মিডিয়ায় লক্ষকোটি ফলোয়ারের ভিড়েও তিনি যে এতটা একা ছিলেন সেটা কাউকে বুঝতে দেননি সুশান্ত। হাসি হাসি মুখের ছেলেটা যে কেন এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন সেই উত্তর খুঁজছে গোটা দেশ।

```