Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লেক কমো'র মায়াবী পরিবেশে আভিজাত্যে রঙিন আম্বানির মেয়ের বাগদান আসর

দ্য ওয়াল ব্যুরো : লেক কমো জুড়ে তখন এক মায়াবী পরিবেশ। চারিদিকে আলোর রোশনাইয়ে চোখ যেন ঝলসে যাচ্ছে। ইতালির লেক কোমোর ভিলা বালবিয়ানোয় তখন পরতে পরতে আভিজাত্যে ছোঁয়া। উপস্থিত হয়েছেন দেশ-বিদেশের নামীদামি ব্যক্তিত্বরা। হবে নাই বা কেন, এশিয়ার সবথেকে

লেক কমো'র মায়াবী পরিবেশে আভিজাত্যে রঙিন আম্বানির মেয়ের বাগদান আসর

শেষ আপডেট: 23 September 2018 20:58

দ্য ওয়াল ব্যুরো : লেক কমো জুড়ে তখন এক মায়াবী পরিবেশ। চারিদিকে আলোর রোশনাইয়ে চোখ যেন ঝলসে যাচ্ছে। ইতালির লেক কোমোর ভিলা বালবিয়ানোয় তখন পরতে পরতে আভিজাত্যে ছোঁয়া। উপস্থিত হয়েছেন দেশ-বিদেশের নামীদামি ব্যক্তিত্বরা। হবে নাই বা কেন, এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বাগদানের অনুষ্ঠান বলে কথা। চারিদিতে ফুলে ফুলে সাজানো। আতস বাজি আর আলোর রোশনাই। ভিলা বালবিয়ানোর প্রাসাদে ঝলসে উঠছে আম্বানি কন্যা ইশা ও তাঁর হবু স্বামী আনন্দ পিরামলের মুখ। রঙিন আলোয় মুগ্ধ করছে অতিথি অভ্যাগতদের। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বাগদানের অনুষ্ঠানে চারিদিক যেন সেজে উঠেছিল অপরূপ সাজে। https://www.instagram.com/p/BoDO6S1hWWt/?utm_source=ig_web_copy_link হঠাৎই প্রাসাদের ব্যালকনিতে মেয়ে ইশাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মুকেশ আম্বানিকে। বাগদানের সময় হতেই মেয়েকে নিয়ে নেমে এলেন এশিয়ার সবথেকে ধনী ব্যক্তিটি। হাত ধরে মেয়েকে নিয়ে এসে মেয়ের হাত আনন্দ পিরামলের হাতে তুলে দিলেন। সেই শুভক্ষণের জানান দিতে চারিদিকে তখন ঝলসে উঠল আতস বাজি। তারপর ধীরে ধীরে সম্পন্ন হল ইশা আম্বানি ও আনন্দ পিরামলের বাগদান পর্ব। অপেক্ষার অবসান ইশা আম্বানির হাতে আংটি পরিয়ে দেন বিজনেস টাইকুন আনন্দ পিরামল। https://www.instagram.com/p/BoDreDSFpcp/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BoD7eLKBqQ5/?utm_source=ig_web_copy_link গোটা অনুষ্ঠানে আড়ম্বরের কোনও ফাঁক ছিল না। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল চারিদিক। রকমারি খানা পিনা কী না ছিল না সেখানে। অতিথি অভ্যাগতদের জন্য বসবার জায়গাটিও সাজিয়ে তোলা হয়েছিল। সেজে ওঠা ভিলা বালবিয়ানো তখন এক টুকরো রূপকথা। তবে শুধুই বাগদান নয়, রাতে ছিল বিশেষ মিউজিক কনসার্টও। চেয়ারে বসে গোটা অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন ইশা ও আনন্দ। https://www.instagram.com/p/BoD-_hZBSt0/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BoEJISUjljF/?utm_source=ig_web_copy_link বাগদানের দিন উপস্থিত অতিথিদের জন্য শুক্রবার রাতে রাখা হয়েছিল বিশেষ ডিনার যার নাম 'আমোর ই বেলেজা' অর্থাৎ 'ভালোবাসা ও সৌন্দর্য'। ইশা-আনন্দের বাগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, আমির খান, অনিল কাপুর, সোনম কাপুর, আনন্দ আহুজা, জাহ্নবী কাপুর, করণ জোহর, বিরাট-অনুষ্কা, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনস, শচীন তেণ্ডুলকর, অঞ্চলি তেন্ডুলকর সহ আরও অনেক তারকা। https://www.instagram.com/p/BoDjrZMjRj0/?utm_source=ig_web_copy_link

```