Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিয়ের কার্ড টুইট করলেন দেব, বললেন 'আশা করি আশীর্বাদ করবেন'

দ্য ওয়াল ব্যুরো: দেবের টুইটারে বিয়ের কার্ডের ছবি। লাল কাগজের উপর জ্বলজ্বল করছে 'শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ'। স্বস্তিক চিহ্ন থেকে শুভ বিবাহ লেখা রয়েছে সবই। এমন ছবি শেয়ার করে অভিনেতা আবার লিখেছেন, "কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি আপনাদের আশীর্

বিয়ের কার্ড টুইট করলেন দেব, বললেন 'আশা করি আশীর্বাদ করবেন'

শেষ আপডেট: 13 January 2020 18:18

দ্য ওয়াল ব্যুরো: দেবের টুইটারে বিয়ের কার্ডের ছবি। লাল কাগজের উপর জ্বলজ্বল করছে 'শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ'। স্বস্তিক চিহ্ন থেকে শুভ বিবাহ লেখা রয়েছে সবই। এমন ছবি শেয়ার করে অভিনেতা আবার লিখেছেন, "কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকবে।" সাংসদ অভিনেতার এমন টুইট দেখে জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়। ব্যাপারটা কী? তাহলে কি বিয়ে করছেন দেব? নাকি এটা তাঁর নতুন সিনেমার নাম---এই নিয়ে জোর গুঞ্জন চলছে দেবের ভক্তদের মধ্যেও। যদিও সূত্রের খবর, একটি সিনেমার শ্যুটিং চলছে। সেখানেই রয়েছে একটি বিয়ের দৃশ্য। সম্ভবত সেখানে রয়েছে কোনও বৃদ্ধ এবং বৃদ্ধার বিয়ের দৃশ্য। সেই প্রসঙ্গেই এই টুইট করেছেন অভিনেতা। তবে দেব নিজে সেই ছবিতে রয়েছেন কিনা, নাকি তিনি ছবির প্রযোজক কিংবা ছবির নাম কী, নিশ্চিত ভাবে জানা যায়নি কোনও তথ্যই। https://twitter.com/idevadhikari/status/1216780121794736128 তবে দেবের টুইট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর তাঁর ফ্যানরা ইতিমধ্যেই ধরেও নিয়েছেন যে এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন দেব। টলিপাড়ায় দেব-রুক্মিনীর 'প্রেম' এখন ওপেন সিক্রেট। দুই তারকার কেউ অবশ্য নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং ক্যামেরার সামনে একে অন্যের 'ভালো বন্ধু' বলতেই স্বচ্ছন্দ বোধ করেন দুই অভিনেতা। তবে দেবের এমন টুইট সামনে আসার পর দুইয়ে দুইয়ে চার করে নেওয়ার আগে বেশি ভাবেননি নেটিজেনরা। দেব-রুক্মিনীর অফস্ক্রিন কেমিস্ট্রি সম্পর্কে ধারনা না থাকলেও জুটির অনস্ক্রিন রোম্যান্স দেখেছেন দর্শকরা। 'চ্যাম্প', 'ককপিট', 'কবীর'----সব ছবিতেই দেব-রুক্মিনীকে একসঙ্গে বেশ সাবলীল এবং সপ্রতিভ লেগেছে। টলিউড বহুদিন ধরেই এই দুই তারকার সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় রয়েছে। তার মধ্যে শীতকালে বিয়ের মরশুমে দেবের এমন টুইট টলিপাড়ার অন্দরমহলে নিঃসন্দেহে গুঞ্জন আর একটু বাড়িয়ে দিল।

```