Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

করিনা কাপুর ফের অন্তঃসত্ত্বা! ছবি দেখে গুঞ্জন, তার পর 'গুড নিউজ' দিলেন নায়িকা

দ্য ওয়াল ব্যুরো: ফের গর্ভবতী করিনা! তবে এবার আর একা নয়, তাঁর সঙ্গেই গর্ভবতী হয়েছেন কিয়ারা আদবাণী। এমন ছবি প্রকাশ্যে আসার পরেই চমকে গিয়েছেন দর্শকরা। তবে ভুল ভেঙেছে চকিতেই। সামনে এসেছে ‘গুড নিউজ’ ছবির পোস্টার। তার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়ে

করিনা কাপুর ফের অন্তঃসত্ত্বা! ছবি দেখে গুঞ্জন, তার পর 'গুড নিউজ' দিলেন নায়িকা

শেষ আপডেট: 15 November 2019 05:23

দ্য ওয়াল ব্যুরো: ফের গর্ভবতী করিনা! তবে এবার আর একা নয়, তাঁর সঙ্গেই গর্ভবতী হয়েছেন কিয়ারা আদবাণী। এমন ছবি প্রকাশ্যে আসার পরেই চমকে গিয়েছেন দর্শকরা। তবে ভুল ভেঙেছে চকিতেই। সামনে এসেছে ‘গুড নিউজ’ ছবির পোস্টার। তার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের চর্চা।
https://twitter.com/akshaykumar/status/1194846190732369920
ছবির পোস্টার বলছে, এটি একটি কমেডি ছবি। অক্ষয় ও করিনা ছাড়াও পোস্টারে দেখা গিয়েছে দলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবাণীকে। করিনা ও কিয়ারাকে গর্ভবতী হিসেবে দেখানো হয়েছে প্রথম পোস্টারেই। আর বোঝানো হয়েছে, এই দু’জনের মাঝে ফেঁসে গিয়েছেন অক্ষয় ও দলজিৎ। তবে কী ভাবে কেন তাঁরা বিপদে পড়লেন, তা ছবির ট্রেলর দেখার পরেই হয়তো আন্দাজ পাবেন দর্শকরা। চার বছর আগে 'গব্বর ইজ় ব্যাক' ছবিতে শেষ দেখা গিয়েছিল অক্ষয়-করিনাকে। ক্যামিওর চরিত্রে অভিনয় করেছিলেন করিনা। তার পরে ফের তারা নিয়ে আসছেন 'গুড নিউজ'। এ দিনে নিজেরা অনেক ছবি করলেও, একসঙ্গে জোট বাঁধেননি তাঁরা। অথচ তাঁদের জুটি খুবই জনপ্রিয় বলিউডে। এবার ফের দেখা যাবে তাঁদের। রাজ মেহেতা পরিচালিত এই সিনেমাটির প্রযোজনা করেছেন করণ জোহর। শুটিংয়ের সময় শোনা যাচ্ছিল, এই ছবিতে নাকি কয়েকটা দৃশ্যে করিনার ছেলে তৈমুর আলি খানকেও দেখা যাবে। শ্যুটিংয়ের সেটে তৈমুরকে কয়েক দিন দেখা যাওয়ার পরেই এই জল্পনা ঘনিয়েছিল। যদিও করিনা পরে জানান, মায়ের সঙ্গে সময় কাটানোর জন্যই সে সেটে গিয়েছিল। ছবিতে দেখা যাবে না তাকে। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘গুড নিউজ’। দেখুন ভিডিও। https://www.instagram.com/p/Bv6XqlvHoxE/?utm_source=ig_embed

```