Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রূপকথার জগৎ নয়, আমজনতার মতোই জীবন কাটাই আমরা: বিরাট কোহলি

দ্য ওয়াল ব্যুরো: "জনগণ ভাবেন আমরা রূপকথার জগতে বাস করি। কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সংসার করি আমরা।" সম্প্রতি এমনটাই বলেছেন বিরাট কোহলি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিরাট। আর তাঁর পর থেকেই সবসময়েই

রূপকথার জগৎ নয়, আমজনতার মতোই জীবন কাটাই আমরা: বিরাট কোহলি

শেষ আপডেট: 25 September 2018 15:01

দ্য ওয়াল ব্যুরো: "জনগণ ভাবেন আমরা রূপকথার জগতে বাস করি। কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সংসার করি আমরা।" সম্প্রতি এমনটাই বলেছেন বিরাট কোহলি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর অনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিরাট। আর তাঁর পর থেকেই সবসময়েই লাইমলাইটে এই তারকা জুটি। অবশ্য বিয়ের আগে সম্পর্কে থাকাকালীনও নজরে ছিলেন এই সেলেব কাপল। সোশ্যাল মিডিয়ার ট্রোল থেকে পেজ থ্রি'র পাতা, সব জায়গাতেই নজরে বিরুষ্কা জুটি। এই প্রসঙ্গে বিরাট বলেছেন, "প্রথম দিকে আমি আর অনুষ্কা চাইতাম যে মানুষ আমাদেরকে আমাদের মতো করেই বুঝুক। আমাদের নিজস্ব একটা জায়গা দিক। কিন্তু এখন বুঝি সেটা হওয়ার নয়। আমরা যাই করি না সেই দিকেই নজর থাকবে সবার।" খানিক অভিমান নিয়েই কোহলি জানিয়েছেন, মানুষই ভাবেন যে তিনি আর অনুষ্কা হয়তো রূপকথার মতো জীবন কাটাচ্ছেন। কিন্তু বাস্তবে তা হয় না। বরং আর পাঁচজন সাধারণ কাপলের মতোই জীবন কাটান তাঁরা। বিরাট বলেন, "আমার আর অনুষ্কার লাইফস্টাইল খুবই সাধারণ। কিন্তু আমরা যাই করি না কেন সেটাই পাবলিকের নজরে এসে যায়। মানুষ আমাদেরকে বুঝতেই চান না।" সেলিব্রিটি হলে তাঁর জীবনে যে অনুরাগী এবং নিন্দুকদের একটা বড় প্রভাব থাকে এ কথা সকলেরই জানা। বহু ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তিগত সময় থুড়ি প্রাইভেসিটাও পান না তাঁরা। তাঁরা কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে যাচ্ছেন, বলা ভালো জীবনের প্রতি পদক্ষেপেই নজর থাকে আমজনতার। সঙ্গে যোগ্য সঙ্গত দেয় পাপারাৎজি। আর এ নিয়ে যে বহু তারকাই বিরক্ত সে কথা এর আগেই প্রকাশ্যে এসেছে বহুবার। এ বার সেই তালিকায় নাম জুড়ল বিরুষ্কা জুটিরও। বিরাট জানিয়েছেন, "দেশের বাইরে থাকলে আমি আর অনুষ্কা খুব উপভোগ করি। কারণ আমাদের যা ইচ্ছে হয় সেটাই করতে পারি। সাধারণ মানুষদের মতো রাস্তায় হাঁটতে পারি। কফিশপে যেতে পারি। ব্রেকফাস্ট করতে যেতে পারি। আমি আর অনুষ্কা দু'জনেই খুব পশুপ্রেমী। তাই রাস্তাঘাটে কুকুর দেখলে ওদের সঙ্গে খেলাও করি।" এরপর খানিকটা ক্ষোভের সঙ্গেই কোহলি বলেন, "দেশে থাকলে এসব অসম্ভব। সেখানে শুধুই বাড়ি থেকে বেড়িয়ে গাড়িতে ওঠো। তারপর নির্দিষ্ট জায়গায় গিয়ে কাজ সেরে আবার গাড়ি চড়ে বাড়ি ফিরে আসো।" বিরাটের মতামতের সঙ্গে সেলেব মহলের একাংশ সম্মত হলেও নেটিজেনরা কোহলির এই মন্তব্যে কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।

```