Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'অনেক হয়েছে, আর নয়, সময় হয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার', পুলওয়ামা প্রসঙ্গে বিস্ফোরক বিদ্যা

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় হামলার পর দেশজুড়ে পাকিস্তান বিরোধী সুর ক্রমেই চড়ছে। ক্রিকেট থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই পাকিস্তানকে বয়কট করার দাবি উঠেছে। বলিউড জানিয়েছে, কোনও হিন্দি ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। তার মধ্যেই এ বার মুখ খুলল

'অনেক হয়েছে, আর নয়, সময় হয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার', পুলওয়ামা প্রসঙ্গে বিস্ফোরক বিদ্যা

শেষ আপডেট: 23 February 2019 06:34

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় হামলার পর দেশজুড়ে পাকিস্তান বিরোধী সুর ক্রমেই চড়ছে। ক্রিকেট থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই পাকিস্তানকে বয়কট করার দাবি উঠেছে। বলিউড জানিয়েছে, কোনও হিন্দি ছবি পাকিস্তানে মুক্তি পাবে না। তার মধ্যেই এ বার মুখ খুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান। বললেন, "এ বার সত্যিই সময় হয়েছে একটা কড়া পদক্ষেপ নেওয়ার।" শুক্রবার রেডিওতে নিজের প্রথম শো 'ধুন বদল কে তো দেখো'-এর ব্যাপারে কথা বলতে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন বিদ্যা। সেখানেই তিনি পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে নিজের বক্তব্য রাখেন। বিদ্যা বলেন, "আমি ব্যক্তিগত ভাবে মনে করি শিল্পকলা ও সংস্কৃতিকে সব ধরণের রাজনীতি ও বাঁধনের উর্ধ্বে রাখা উচিত। কিন্তু এ বার আমাদের একটা পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। অনেক হয়েছে, আর নয়।" বিদ্যাকে প্রশ্ন করা হয়, সংস্কৃতিকে নিয়ে কি রাজনীতি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরেও স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকান ইন্ডাস্ট্রিতে স্পষ্টবক্তা হিসেবে পরিচিত বিদ্যা। তিনি বলেন, "ব্যক্তিগত ভাবে আমি মনে করি সব মানুষকে এক জায়গায় নিয়ে আসার সবথেকে ভালো মাধ্যম হলো শিল্পকলা ও সংস্কৃতি। সেটা গান, কবিতা, নাচ, থিয়েটার, সিনেমা যা কিছুই হতে পারে। কিন্তু এই ঘটনার পর আমার মনে হয়, এখান থেকে আমাদের সরে আসা দরকার। আমাদের দেশের ভবিষ্যতের কথা ভাবা দরকার। এ বার সময় হয়েছে কিছু কড়া পদক্ষেপ নেওয়ার।" অনেকের মতে, কড়া পদক্ষেপ বলতে পাক শিল্পীদের বয়কট করাকেই বুঝিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই এই ঘটনার নিন্দে করেছেন অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগণ, ভিকি কৌশলের মতো তারকারা। টি সিরিজ থেকে শুরু করে বলিউডের বড় মিউজিক কোম্পানিগুলি পাক গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছে। এমনকী কোনও হিন্দি ছবি পাকিস্তানে মুক্তি পাবে না বলেও জানিয়ে দিয়েছেন ডিস্ট্রিবিউটাররা। সেই দলেই এ বার নাম লেখালেন বিদ্যা। আরও একবার বুঝিয়ে দিলেন, জঙ্গি হামলার ঘটনায় শুধু আম জনতা নয়, সেলিব্রিটিরাও সমান ক্ষুব্ধ। দেশের সুরক্ষার প্রশ্নে সবাই এক।

আরও পড়ুন

https://thewall.in/news-national-100-columns-of-troops-airlifted-to-srinagar-amid-major-crackdown-in-jk/

```