Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

খানদানি ভ্যাকেশন, সইফ-করিনাকে পিছনে ফেলে মধ্যমণি তৈমুর-ইনায়া

দ্য ওয়াল ব্যুরো: বছরে একটাই ছবি করবেন বলে ঠিক করেছেন করিনা কাপুর। কারণ বেবো তাঁর বেবিকে সময় দিতে চান। এমনিতে পাপারাৎজি তৈমুরকে নিয়ে বড্ড বেশি মাতামাতি করে বলে মনে করেন করিনা। এই নিয়ে যে তিনি এবং সইফ বেশ চিন্তায় আছেন সে কথা বহুবার বলেছেন প্

খানদানি ভ্যাকেশন, সইফ-করিনাকে পিছনে ফেলে মধ্যমণি তৈমুর-ইনায়া

শেষ আপডেট: 3 September 2018 12:52

দ্য ওয়াল ব্যুরো: বছরে একটাই ছবি করবেন বলে ঠিক করেছেন করিনা কাপুর। কারণ বেবো তাঁর বেবিকে সময় দিতে চান। এমনিতে পাপারাৎজি তৈমুরকে নিয়ে বড্ড বেশি মাতামাতি করে বলে মনে করেন করিনা। এই নিয়ে যে তিনি এবং সইফ বেশ চিন্তায় আছেন সে কথা বহুবার বলেছেন প্রকাশ্যে। তাঁদের আশঙ্কা তৈমুরের স্বাভাবিক শৈশবটাই না এইসবের জন্য নষ্ট হয়ে যায়। তাই সইফিনা জুটি ফ্ল্যাশের ঝলকানি থেকে খানিকটা দূরেই রাখতে চান ছেলেকে। কিন্তু তৈমুর তো স্টার কিড। বলা ভালো সে নিজেই এখন পেজ থ্রি স্টার। সোশ্যাল মিডিয়া থেকে খবরের কাগজ সবেতেই তৈমুর ট্রেন্ডিং। সঙ্গে অবশ্য এখন ছোট্ট বোন ইনায়াও রয়েছে। তৈমুরের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সোহা আলি খান এবং কুনাল খেমুর মেয়ে ইনায়াও। https://www.instagram.com/p/BnPPQXGliiL/?utm_source=ig_share_sheet&igshid=1tyjcmi7ax8o8 এই সেলিব্রিটি ফ্যামিলির সেভাবে একসঙ্গে সময় কাটানো হয়ে ওঠে না। কাজের ব্যস্ততার কারণে সন্তানদেরও সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সইফ, করিনা, সোহা এবং কুনাল। সঙ্গে অবশ্যই ছিল তৈমুর আর ইনায়া। বেড়াতে গিয়েছেন আর ছবি দেবেন না তাই কখনও হয় নাকি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি হলিডে ট্রিপের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোহা। সেখানে রয়েছে সইফ-করিনার একান্ত মুহূর্তের ছবিও। বরাবরের মতোই করিনাকে লাগছে লাস্যময়ী। খুনসুটিতে পিছিয়ে নেই সোহা-কুনালও। https://www.instagram.com/p/BnQZRqlh7Ep/?utm_source=ig_share_sheet&igshid=eku4e4dcgjxv তবে সবাইকে পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবার নজর কেড়েছে তৈমুর আর ইনায়া। কখনও সবার সঙ্গে সুইমিং পুলে তো কখনও ছবি আঁকার সময়, লাইমলাইটে সবসময়েই রয়েছেন তৈমুর এবং ইনায়া। দেখুন সেই ছবি। https://www.instagram.com/p/BnQT0IDBg8L/?utm_source=ig_share_sheet&igshid=1swgh85ljyikf  

```