'খুদাবক্শ ওয়েলকাম', টুইটারে কাকে অভ্যর্থনা জানালেন বিগ বি?
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে টুইটারে দু'টো ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। এক ছবিতে তিনি ছিলেন টমেটো বিক্রেতা। আর এক ছবিতে তিনি ছিলেন কাগজওয়ালা।
বিগ বি অবশ্য মাঝে মাঝেই এ ধরণের পোস্ট শেয়ার করেই থাকেন। আর তারপরেই তাঁর ফ্যানদের জন্য প্রকাশ
শেষ আপডেট: 18 September 2018 08:46
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে টুইটারে দু'টো ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। এক ছবিতে তিনি ছিলেন টমেটো বিক্রেতা। আর এক ছবিতে তিনি ছিলেন কাগজওয়ালা।
বিগ বি অবশ্য মাঝে মাঝেই এ ধরণের পোস্ট শেয়ার করেই থাকেন। আর তারপরেই তাঁর ফ্যানদের জন্য প্রকাশ করেন নতুন কোনও চমক। কিন্তু সম্প্রতি বিগ বি’র এই পোস্টের কোনও অর্থই খুঁজে পাচ্ছিলেন না তাঁর ভক্তরা। কেউ বলছিলেন হয়তো নতুন কোনও ছবিতে এই রূপেই আছেন তিনি। তাই শেয়ার করেছেন নিজের লুক। কেউবা শুধুই ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন চমকের।
অবশেষে চমক এলো। প্রকাশ পেল ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবিতে অমিতাভের লুক। চলতি বছরে রিলিজ হবে যে ক'টা হিন্দি ছবি, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 'ঠগস অফ হিন্দোস্তান’ নিয়ে। দিওয়ালির সময় ৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। পরিচালনায় রয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য। আর প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া থুড়ি ‘যশ রাজ ফিল্মস’।

আমির খান, অমিতাভ বচ্চন, ফতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফ এবং বলিউডের আর অনেক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের একসঙ্গে দেখা যাবে এই ছবিতে। প্রাচীন ভারতবর্ষের ঠগের চরিত্রে অভিনয় করছেন বিগ বি। চরিত্রের নাম খুদাবক্শ। এর আগে অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী অভিনীত 'খুদা গাওয়া' ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানি ডেনজংপা। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল 'খুদাবক্শ'। আর ঠগদের সচরাচর সবাই ভিলেনের চোখেই দেখেন। তবে এ ছবিতে খুদাবক্শ রূপে অমিতাভকে ভিলেনের চরিত্রে দেখা যাবে কিনা তা অবশ্য সময়ই বলবে।
সম্প্রতি যশ রাজ ফিল্মসের তরফে রিলিজ করা হয়েছে ‘ঠগস অফ হিন্দোস্তান’-এ অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক। দেখুন সেই ভিডিও।
https://twitter.com/SrBachchan/status/1041942817541517312