Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এখনও র‍্যাম্পের ডিভা সুস্মিতা, জলদি ফিরছেন পর্দাতেও

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পর র‍্যাম্পে হাঁটলেন সুস্মিতা সেন। কিন্তু তাঁর দৃপ্ত ভঙ্গি, হাঁটার স্টাইল আর চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছিল এখন সুন্দরী প্রতিযোগিতায় হাঁটুর বয়সী মডেলদের বলে বলে দশ গোল দিতে পারেন প্রাক্তন মিস ইউনিভার্স। https://www.instag

এখনও র‍্যাম্পের ডিভা সুস্মিতা, জলদি ফিরছেন পর্দাতেও

শেষ আপডেট: 24 August 2018 15:11

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পর র‍্যাম্পে হাঁটলেন সুস্মিতা সেন। কিন্তু তাঁর দৃপ্ত ভঙ্গি, হাঁটার স্টাইল আর চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছিল এখন সুন্দরী প্রতিযোগিতায় হাঁটুর বয়সী মডেলদের বলে বলে দশ গোল দিতে পারেন প্রাক্তন মিস ইউনিভার্স। https://www.instagram.com/p/Bm2tBX9Hnyr/?taken-by=sushmitasen47 সম্প্রতি ল্যাকমে ফ্যশন উইকের র‍্যাম্প মাতিয়েছেন সুস্মিতা সেন। আর সুস্মিতার পোশাক নিয়েই এ বার হইচই শুরু হয়েছে টিনসেল টাউনে। কিন্তু কী পরেছিলেন তিনি? ডিজাইনার সুনীতা শঙ্করের ফ্যাশন চেনের জন্য র‍্যাম্পে হাঁটেন প্রাক্তন মিস ইউনিভার্স। একটি হেভিওয়েট কাঞ্জিভরম পরেছিলেন সুস্মিতা। কিন্তু এক্কেবারে অন্য স্টাইলে। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার ছবি দেখে নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ। শাড়ি যে এ ভাবে ওয়েস্টার্ন কায়দাতেও পরা যায় সেটা সুস্মিতাকে না দেখলে বোঝাই যেত না। https://www.instagram.com/p/Bm0v4sZHK5Z/?taken-by=sushmitasen47 তবে বিশেষত্ব আছে এই কাঞ্জিভরমেও। একটি জাম্পস্যুটের উপর শাড়িটা পরেছিলেন সুস্মিতা। আর এই শাড়ির বৈশিষ্ট্য হলো মোট চার ভাবে পরা যাবে এই শাড়ি। রয়েছে চারটি অসাধারণ আঁচল। সঙ্গে মানানসই পাড়। খোলা চুলে আর হাল্কা মেকআপে র‍্যাম্পে বরাবরের মতোই সুস্মিতাকে লাগছিল মোহময়ী। আর এই সবের মাঝে ফ্যানদের জন্য সুখবর দিলেন সুস্মিতা। জানালেন খুব তাড়াতাড়ি পর্দায় ফিরছেন। না সিলভার স্ক্রিন নয়। বরং স্মার্টফোনের ওয়েব সিরিজে এ বার দেখা যাবে মিস সেনকে। সৌজন্যে নেটফ্লিক্স। ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্প ওয়াকের মাঝেই সুস্মিতা জানিয়েছেন, এ বার নেটফ্লিক্সের সঙ্গে প্রোজেক্ট সই করেছেন তিনি। ইতিমধ্যেই সেক্রেড গেমসের হাত ধরে ভারতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে নেটফ্লিক্স। রাধিকা আপ্তের নতুন ওয়েব সিরিজ ঘোলু'র প্রোমোও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন কী চমক নিয়ে এ বার নেটফ্লিক্সে পা রাখেন সুস্মিতা সেটাই এখন দেখার। https://www.instagram.com/p/Bm0y-9MHghM/?taken-by=sushmitasen47

```