Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সুশান্ত কাণ্ডে রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ইডি-র, ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অবশেষে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। শুধুমাত্র রিয়া নন,

সুশান্ত কাণ্ডে রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ইডি-র, ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

শেষ আপডেট: 31 July 2020 12:13

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অবশেষে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। শুধুমাত্র রিয়া নন, তাঁর আরও কিছু আত্মীয়র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ইডি। এর আগে ইডি বিহার পুলিশকে জানিয়েছিল, তাদের কাছে দায়ের করা এফআইআরে কী বলা হয়েছে তা জানাতে। বিহার পুলিশে দায়ের করা এফআইআরে সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং অভিযোগ করেছেন, রিয়া ও আরও ৫জন সুশান্তের মৃত্যুর জন্য দায়ী। অভিযোগে তিনি বলেন, সুশান্তের কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এমন একটি অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছে, যে অ্যাকাউন্ট সুশান্তের নয়। এমনকি সুশান্তকে মিথ্যে কথা বলে বেশি মাত্রার ওষুধ খাওয়ানোরও অভিযোগ করেন তাঁর বাবা। এই ১৫ কোটি টাকা কার অ্যাকাউন্টে গিয়েছে, তার সঙ্গে রিয়া এবং সুশান্তের কী যোগ রয়েছে, এইসব খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। তারপরেই এই মামলা দায়ের করা হয়েছে। মূলত আর্থিক প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছিল ইডি। তাতে ইডির হাতে এমন অনেক প্রমাণ মিলেছে যাতে বোঝা যাচ্ছে, টাকার বেআইনি লেনদেন করা হয়েছে। এই লেনদেনের সঙ্গে রিয়া ও তাঁর পরিবারের অন্যরা যুক্ত বলেই সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাই এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। জানা গিয়েছে, সুশান্তের দুটি স্টার্ট আপ কোম্পানির একটিতে শীর্ষ পদে ছিলেন রিয়া এবং অন্যটিতে ছিলেন অভিনেত্রীর ভাই শৌভিক। দুটি কোম্পানিরই ডিরেক্টর পদে আসীন ছিলেন রিয়া ও তাঁর ভাই। এমনকি জানা গিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার যে ফ্ল্যাটে এই দুই কোম্পানির অফিসগুলি ছিল সেগুলির মালিক রিয়ার বাবা। সূত্রের খবর, ইডির পাশাপাশি এই দুই কোম্পানির যাবতীয় খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছে বিহার পুলিশও। এর আগে সুশান্তের বাবার তরফে রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি লিখিয়ে নেওয়া প্রভৃতি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গত তিনদিন ধরে মুম্বইয়ে রয়েছেন বিহার পুলিশের চার আধিকারিকের একটি দল। যদিও এখনই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

```