Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুহানাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে দেওয়া গৌরী-শাহরুখের সাহসী সিদ্ধান্ত: কাজল

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন এখন সুহানা খান। অষ্টাদশীর এই তরুণী রীতিমতো আগুন ঝরাচ্ছেন গ্ল্যামার দুনিয়ায়। বলিউডের প্রথম সারির ফ্যাশন ডিজাইনাররা বলছেন, যেকোনও তাবড় অভিনেত্রীকে নিজের স্টাইল স্টেটমেন্টে মাত দেওয়ার ক্ষমতা রাখেন স

সুহানাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে দেওয়া গৌরী-শাহরুখের সাহসী সিদ্ধান্ত: কাজল

শেষ আপডেট: 17 August 2018 15:24

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন এখন সুহানা খান। অষ্টাদশীর এই তরুণী রীতিমতো আগুন ঝরাচ্ছেন গ্ল্যামার দুনিয়ায়। বলিউডের প্রথম সারির ফ্যাশন ডিজাইনাররা বলছেন, যেকোনও তাবড় অভিনেত্রীকে নিজের স্টাইল স্টেটমেন্টে মাত দেওয়ার ক্ষমতা রাখেন সুহানা। আর তাঁর ফ্যাশন সেন্স যে সত্যিই বাকিদের তুলনায় খানিক আলাদা সে নমুনাও পাওয়া গিয়েছেন সপ্তাহ খানেক আগেই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ"-এর কভার গার্ল হয়েছিলেন সুহানা খান। আর তারপর থেকেই ক্রমাগত নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন শাহরুখ কন্যা সুহানা। সোশ্যাল মিডিয়ায় একাংশের মতে বাবা কিং খান বলেই কার্যত কিছু না করে ঘরে বসে এমন সুযোগ পেয়েছেন তিনি। সুহানাকে আক্রমণ করে সোশ্যাল জগতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন এক নবাগতা টেলি অভিনেত্রী। সুহানা অবশ্য এ সবে মোটেও চটে যান নি। বরং বেশ ট্যাক্টফুলি হ্যান্ডল করেছেন গোটা বিষয়টা। পাশে পেয়েছিলেন নিজের পরিবার এবং ঘনিষ্ঠদেরও। এ বার সুহানার পাশে দাঁড়ালেন কাজল। এমনতেই বলিউডে শাহরুখ-কাজল জুটির কোনও তুলনা নেই। অফস্ক্রিন কিংবা অনস্ক্রিন, এই জুটির বন্ধুত্ব কিন্তু অটুট। এ বার বন্ধুর মেয়ের পাশেও দাঁড়ালেন কাজল। সুহানার 'ভোগ' ম্যাগাজিনের কভার গার্ল হওয়া নিয়ে কাজল বলেন, "গৌরী এবং শাহরুখ দু'জনেই সুহানাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে দিয়ে খুবই সাহসী সিদ্ধান্ত নিয়েছে।" কাজল আরও বলেছেন, "মা-বাবা হিসেবে আমরা তো সবসময়েই চাই ছেলেমেয়েকে সুরক্ষিত। তবে আমাদের জগতে সমালোচনা বিষয়টা বড্ড বেশি। বিশেষ করে যখন তুমি সবচেয়ে সফল হবে, পাল্লা দিয়ে বাড়বে সমালোচনাও। তবে তুমি ব্যর্থ হলে সবাই শুধুই আলগা সহানুভূতিই দেখাবে। এর বেশি আর কিছু নয়।"

```