
শেষ আপডেট: 28 October 2019 11:17


দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্পেশ্যাল বার্তা শেয়ার করেছিলেন অনেক তারকাই। তবে সবার থেকে অন্য ভাবে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিলেন সিনিয়র বচ্চন। টুইটে শেয়ার করেছিলেন তাঁর যৌবনের ছবি। মেয়ে শ্বেতা তখন খুবই ছোট। চুলে পাক ধরেনি জয়া বচ্চনেরও। ঘরোয়া ভাবে লাওর উৎসব সেলিব্রেশনের ছবি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন অমিতাভ।


তবে দিওয়ালির শুভেচ্ছা বার্তা দেওয়াতে সাদামাঠা স্টাইল রাখলেও বচ্চনদের দিওয়ালি পার্টি ছিল বেশ জমকালো। এক ছাদের তলায় বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। এসেছিলেন হরভজ সিং এবং গীতা বসরা। তবে নজর কেড়েছিলেন বিরুষ্কা জুটি। ধবধবে সাদা পোশাকে বিরাট আর সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গায় অনুষ্কাকে মানিয়েছিল দারুণ। 
বলিউডের প্রায় সকলেই এ দিন এসেছিলেন বচ্চনদের দিওয়ালি পার্টিতে। শহরুখ-গৌরী, করণ জোহর, রানি মুখার্জির পাশাপাশি মেয়ে নাইসা এবং ছেলে যুগকে নিয়ে পার্টিতে হাজির ছিলেন কাজল-অজয় দেবগণ। এসেছিলেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। অভিষেক এবং ঐশ্বর্যার সঙ্গে বিপাশা করণের ছবি এখন ইনস্টাগ্রামে ভাইরাল। সপরিবারে হাজির ছিলেন অক্ষয় কুমার, বোমান ইরানি, সোনু সুদ, শ্রদ্ধা কাপুর এবং আরও অনেকে। ঋষি কাপুর, নীতু সিং, জীতেন্দ্রকেও দেখা গিয়েছে পার্টিতে। হাজির ছিলেন বলিউডের নামিদামি বহু তারকাই।
https://www.instagram.com/p/B4IxYAtDtUN/
https://www.instagram.com/p/B4I5hddgFMo/?igshid=1faqj7yg70y4v
ফ্যাশন সেন্সে নায়িকারা পাল্লা দিচ্ছিলেন একে অন্যকে। মালাইকা, অমৃতা, করিনা, করিশমা----প্রত্যেককেই লাগছিল মোহময়ী। পিছিয়ে ছিলেন না জেন ওয়াই। শ্রীদেবী কন্যা জাহ্নবী, সারা আলি খান, তারা সুতারিয়া, কিয়ারা আডবাণী, অন্যন্যা পাণ্ডে----নজর একড়েছেন সকলেই। সব মিলিয়ে বচ্চনদের দিওয়ালি পার্টি ছিল জমজমাট।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/