ভাইপোর জন্মদিনে অভিনব কায়দায় শুভেচ্ছা ভাইজানের
দ্য ওয়াল ব্যুরো: বোন অর্পিতা খানের ছেলে আহিলের সঙ্গে সলমনের সম্পর্ক যে দারুণ খুনসুটির সে কথা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় মামা-ভাগ্নের নানান কীর্তি। এমনকী সল্লু মিঞার ঘনিষ্ঠরা বলে থাকেন, ভাইজানের সঙ্গে যে সব কুকীর্তি করার
শেষ আপডেট: 17 June 2019 18:16
দ্য ওয়াল ব্যুরো: বোন অর্পিতা খানের ছেলে আহিলের সঙ্গে সলমনের সম্পর্ক যে দারুণ খুনসুটির সে কথা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় মামা-ভাগ্নের নানান কীর্তি। এমনকী সল্লু মিঞার ঘনিষ্ঠরা বলে থাকেন, ভাইজানের সঙ্গে যে সব কুকীর্তি করার সাহস কারও নেই, সেটা অনায়াসেই করে ফেলে আহিল। তবে ভাই সোহেল খানের ছেলের সঙ্গেও যে ভাইজান দেদার মজা করেন তা বোধহয় জানা ছিল না অনেকেরই।
সম্পর্কের রসায়নে কেবল মামা-ভাগ্নে নয়, এ বার নেট দুনিয়া কাঁপাচ্ছে কাকা-ভাইপো জুটিও। সম্প্রতি ছিল সোহেল খানের ছেলে ইয়োহান খানের জন্মদিন। আর সেই উপলক্ষ্যেই রীতিমতো স্টান্ট অ্যাকশন দেখিয়ে ভাইপোকে উইশ করেছেন সলমন। স্টান্টে সামিল হয়েছে ছোট্ট ইয়োহান এবং তার বাবা সোহেলও।

টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ভাইজান। তাতে দেখা গিয়েছে, বিন ব্যাগের উপর বেশ কায়দা করে লাফালাফি করছেন সলমন এবং ইয়োহান। পরে অবশ্য যোগ দিয়েছেন সোহেল। তিনি লাইফে বিন ব্যাগের উপর বসেছেন। আর সেই ধাক্কায় ইয়োহান সটান সলমনের কোলে গিয়ে চড়েছেন। ভাইপোকে ফ্লাইং জেট বলেও খেতাব দিয়েছেন সল্লু মিঞা। তবে সঙ্গে দিয়েছেন সতর্কবার্তাও। আর গোটা কাণ্ডকারখানার ব্যাকগ্রাউন্ডে বেজেছেন সলমনেরই সদ্য রিলিজ হওয়া ছবি 'ভারত'-এর একটি জনপ্রিয় গান।