Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

শাড়িতে সোনালি ময়ূর, শেরওয়ানিতে রাজকীয় বোতাম, প্রকাশ্যে এল দীপবীরের ওয়েডিং কস্টিউম তৈরির ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: 'বলিউডি শাদির' ক্ষেত্রে এখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের হিড়িক। আর হেভিওয়েট ওয়েডিংয়ের সমস্ত অনুষ্ঠানে তারকারা বিশ্বের বিখ্যাত ডিজাইনারদের পোশাক পরবেন, এটাই এখন ট্রেন্ড। এই তালিকায় শীর্ষে রয়েছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

শাড়িতে সোনালি ময়ূর, শেরওয়ানিতে রাজকীয় বোতাম, প্রকাশ্যে এল দীপবীরের ওয়েডিং কস্টিউম তৈরির ভিডিও

শেষ আপডেট: 28 November 2018 12:03

দ্য ওয়াল ব্যুরো: 'বলিউডি শাদির' ক্ষেত্রে এখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের হিড়িক। আর হেভিওয়েট ওয়েডিংয়ের সমস্ত অনুষ্ঠানে তারকারা বিশ্বের বিখ্যাত ডিজাইনারদের পোশাক পরবেন, এটাই এখন ট্রেন্ড। এই তালিকায় শীর্ষে রয়েছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বিয়ের পোশাকে ডিজাইনারের নামের জায়গায় খোদাই করা থাকবে 'সব্যসাচী' নামের এমব্লেম। তবেই না সেই বিয়ের পোশাক হবে এক্কেবারে তাক লাগানো। চোখ ফেরাতেই পারবেন না কেউ। ২০১৭ সালের অন্যতম আলোচ্য বিয়ে ছিল বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ে। সেইবারেও অনুষ্কা এবং বিরাটের ড্রেস ডিজাইন করেছিলেন সব্যসাচী। আর এ বছর ডিজাইন করলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পোশাক। কোঙ্কনি এবং সিন্ধি----দুই মতেই বিয়ের করেছেন এই তারকা জুটি। কোঙ্কনি মতে বিয়ের দিন অবশ্য শাড়ি এসেছিল বেঙ্গালুরুর এক বুটিক থেকে। রীতি অনুযায়ী এই শাড়ি কনেকে উপহার দেন তাঁর মা। দীপিকাকেও বেঙ্গালুরু বুটিক angadi galleria-থেকে শাড়ি উপহার দিয়েছিলেন তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন। তারপর সেই শাড়িতে নকশা করেছিলেন সব্যসাচী। ব্রোকেড সিল্কের ওই কাঞ্জিভরম শাড়িতে ছিল আসল সোনার সুতো দিয়ে কাজ। তবে সিন্ধি বিয়ের দিন দীপবীরের পোশাকের সবটাই ছিল একদম সব্যসাচীর নিজের হাতে করা। বেনারসি এবং সিল্কের উপর নিজের অনন্য ডিজাইনের জন্য সবস্যাচী জগৎ বিখ্যাত। জরি আর সিল্কের কম্বিনেশনে ফ্যাশন দুনিয়ায় তাঁর ডিজাইনের জুড়ি মেলা ভার। রণবীর-দীপিকার বিয়েতেও তাই বেনারসি সিল্ক, সোনার সুতো এবং সোনার জরিকেই বেছে নিয়েছিলেন সব্যসাচী। সঙ্গে ছিল মোটিফ আর সিক্যুয়েন্সের কাজ। চোখ ধাঁধানো নয় বরং 'আই সুদিং' চুমকির কাজ ছিল দীপবীরের পোশাকে। দীপিকা এবং রণবীর, দু'জনেরই পোশাকের মূল রং ছিল লাল। তার সঙ্গে ছিল গোলাপী এবং ম্যাজেন্টার একটা হাল্কা শেড। দীপিকার ব্রাইডাল দোপাট্টার পাড়ে সোনার সুতো দিয়ে সংস্কৃতে লেখা হয়েছিল 'সদা সৌভাগ্যবতী ভবঃ'। পাল্লা দিয়ে রণবীরও নিয়েছিলেন বেশ জমকালো ভারী একটা উড়নি। ঠাসা বুনোটে সোনার সুতোর কাজ ছিল সারা উড়নি জুড়ে। আর পাড়ে ছিল পেটা জরির বর্ডার। কিন্তু কীভাবে তৈরি হলো দীপিকা-রণবীরের এই পোশাক? কী কী গল্প রয়েছে এর পিছনে? এ বার সেটাই ইনস্টাগ্রামে শেয়ার করলেন খোদ ডিজাইনার। দুটি ভিডিও শেয়ার করেছেন সব্যসাচী। যেখানে দেখা গিয়েছে কীভাবে তৈরি হয়েছে দীপবীরের এই রাজকীয় ডিজাইনার পোশাক। জরি থেকে সুতো, শেরওয়ানির বোতাম, এমনকী প্রতিটা চুমকি বেছে নেওয়ার ব্যাপারেও যে সব্যসাচী কতোটা খুঁতখুতে, তাও দেখা গিয়েছে এই ভিডিওতে। একেবারে তাঁতির তাঁত বোনা থেকে কারিগরের সূক্ষ্ম সেলাই, সব্যসাচীর নিজের হাতে আঁকা ডিজাইন----সবই রয়েছে এই ভিডিওতে। দেখুন ভিডিও। https://www.instagram.com/p/Bqt0MzyBmPs/ https://www.instagram.com/p/Bqt0cgGBEk0/

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```