Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আচমকাই স্টেজ থেকে ঝাঁপ, সটান দর্শকদের ঘাড়ে পড়লেন রণবীর! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই মুক্তি পাবে জোয়া আখতারের নতুন ছবি ‘গলি বয়’। রিলিজের আগে তাই জমিয়ে ছবির প্রোমোশন করছেন ‘গলি বয়’-এর দুই তারকা রণবীর সিং এবং আলিয়া ভাট। কদিন আগেই ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর মঞ্চে হাজির হয়েছ

আচমকাই স্টেজ থেকে ঝাঁপ, সটান দর্শকদের ঘাড়ে পড়লেন রণবীর! দেখুন ভিডিও

শেষ আপডেট: 5 February 2019 16:26

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই মুক্তি পাবে জোয়া আখতারের নতুন ছবি ‘গলি বয়’। রিলিজের আগে তাই জমিয়ে ছবির প্রোমোশন করছেন ‘গলি বয়’-এর দুই তারকা রণবীর সিং এবং আলিয়া ভাট। কদিন আগেই ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর মঞ্চে হাজির হয়েছিলেন রণবীর। ছবির প্রোমোশন উপলক্ষ্যেই এ দিন হাজির ছিলেন তারকা। নাচ-গান-ডায়লগ, সর্বোপরি র‍্যাপের ছন্দে মাতিয়ে দিয়েছিলেন মঞ্চ। কিন্তু আচমকাই এ কী করলেন রণবীর! বলা নেই, কওয়া নেই, দুম করে সটান স্টেজ থেকে ঝাঁপ দিয়ে দিলেন। তারকার র‍্যাপ শুনতে তখন সামনে দাঁড়ানো হাজার হাজার দর্শক। রণবীরের এমন ঝাঁপের জন্য প্রস্তুত ছিলেন না তাঁরাও। মুহূর্তেই স্টেজের সামনে শুরু হয় গণ্ডগোল।

মাত্র ২৪ ঘণ্টাতেই দেশ ছাড়তে বাধ্য হলেন বেলজিয়ান পর্যটক! কিন্তু কেন?

উৎসাহ-উদ্দীপনা-উত্তেজনায় সবসময়ই ভরপুর থাকেন বলিউড তারকা রণবীর সিং। যে অনুষ্ঠানেই যান না কেন লাইমলাইট একাই কেড়ে নেন। মাতিয়ে রাখেন ইভেন্টে হাজির দর্শকদেরও। তবে এ বার যেন উত্তেজনার পারদ একটু বেশিই চড়ে গিয়েছিল। আর তাই কোনও কিছু না ভেবেই ওভাবে স্টেজ থেকে ঝাঁপিয়ে পড়লেন রণবীর। চোখের সামনে প্রিয় তারকাকে ওভাবে ঝাঁপ দিতে দেখে ক্ষণিকের জন্য হতবাক হয়েছিলেন ফ্যানরাও। তারপরেই রণবীরকে একবার ছুঁয়ে দেখার লোভে একসঙ্গে হুড়োহুড়ি করে এগিয়ে গিয়েছিলেন সকলে। আর তাতেই বাড়ল বিপত্তি। এক্কেবারে দর্শকদের ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন রণবীর। https://www.instagram.com/p/BtbhCxRjJ-N/ আচমকাই রণবীর ওভাবে পড়ে যাওয়ায় টাল সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়ে যান অনেকেই। আঘাতও লাগে অনেকের। চোট পেয়েছেন অভিনেতা নিজেও। তবে অভিনেতা বা অনুষ্ঠানে হাজির কেই গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা যায়নি। তবে এত সবের মধ্যেও রণবীরের ‘সুপার ম্যান’ সুলভ লাফ দেওয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করতে ভোলেননি দর্শকরা। আর লেন্স বন্দি হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায় এই ভিডিও। https://www.instagram.com/p/Btbi0iWjXkI/   রণবীরের এ হেন কাণ্ডকারখানা দেখে চমকে গিয়েছেন অনেকেই। নেটিজেনদের মধ্যে অবশ্য বরাবরই এই তারকা গুড বুকেই রয়েছেন। তাই এ যাত্রায় ট্রোলড হননি তিনি। তবে সকলেই বলছেন, “রণবীরের আর একটু সাবধান হওয়া উচিত ছিল।“ ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে রণবীরের ফ্যানরা তাঁদের পছন্দের তারকার সুস্থতার প্রার্থনাও করেছেন। সকলেই একবাক্যে বলছেন, “অনেক বড় দুর্ঘটনাই হতে পারতো। এ যাত্রায় বেঁচে গিয়েছেন।“

```