Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

স্বামী-মেয়েকে নিয়ে কেন যশ চোপড়ার বাংলো ছেড়ে বেরিয়ে এলেন রানি!

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের জুহুতে বিশাল বাংলো যশ চোপড়ার। এই বাংলোতেই স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে থাকতেন রানি মুখার্জি। যশ চোপড়ার মৃত্যুর পর সেই বাড়িতে থাকতেন পামেলা চোপড়া ও উদয় চোপড়াও। কিন্তু মেয়ে আদিরার জন্মের পরেই নাকি নতুন বাড়িতে উঠে যাও

স্বামী-মেয়েকে নিয়ে কেন যশ চোপড়ার বাংলো ছেড়ে বেরিয়ে এলেন রানি!

শেষ আপডেট: 17 July 2019 08:24

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের জুহুতে বিশাল বাংলো যশ চোপড়ার। এই বাংলোতেই স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে থাকতেন রানি মুখার্জি। যশ চোপড়ার মৃত্যুর পর সেই বাড়িতে থাকতেন পামেলা চোপড়া ও উদয় চোপড়াও। কিন্তু মেয়ে আদিরার জন্মের পরেই নাকি নতুন বাড়িতে উঠে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা। সম্প্রতি সেই বাড়িতে চলেও গিয়েছেন আদিত্য-রানি। কিন্তু হঠাৎ কেন এই বাড়ি বদল? কী কারণে নতুন বাড়িতে গেলেন তাঁরা? না কোনও গণ্ডগোলের কাহিনী এ ক্ষেত্রে নেই। শাশুড়ি পামেলার সঙ্গে বেশ ভালো সম্পর্ক রানির। দেওর উদয়ের সঙ্গেও তাই। কিন্তু মেয়ে আদিরাকে লাইমলাইট থেকে দূরে রাখতে চান দু'জনে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। চোপড়াদের বাংলোতেই যশরাজের অফিস। আর তাই সারাদিন অনেক লোকের আনাগোনা লেগেই থাকে। সেইসঙ্গে ক্যামেরার ঝলকানি তো থাকেই। আর তাই এই পরিবেশে মেয়েকে বড় করতে চান না রানি ও আদিত্য। আর তাই নিজেদের বাংলোর কাছেই আরও একটা বাড়ি নিয়ে সেখানে চলে গিয়েছেন তাঁরা। বাড়ি কাছে নেওয়া হয়েছে, যাতে আদিত্যরও সুবিধা হয়, আবার পামেলাও ইচ্ছে করলেই নাতনিকে গিয়ে দেখে আসতে পারেন। কোনও কিছু দরকারে দু বাড়ির লোক এক জায়গায় সহজেই হতে পারে। আর তাই ছেলে-ছেলের বৌ-এর এই সিদ্ধান্তে না করেননি পামেলাও। ২০১৪ সালে ইতালিতে বিয়ে হয় আদিত্য চোপড়া ও রানি মুখার্জির। পরের বছরই তাঁদের মেয়ে আদিরার জন্ম। তার বয়স ৪ বছর হয়ে গেলেও এখনও পাপারাজ্জির হাত থেকে বেশ দূরেই তাকে রেখেছেন রানি। ২০১৬ সালে আদিরাকে প্রথম সবার সামনে দেখা যায়। তারপর থেকে পরিবারের মধ্যেই বড় হচ্ছে সে। আর মেয়ের এই সাধারণ জীবনের জন্যই আলাদা করে বাড়ি নিলেন বাবা-মা।

```