Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঋতুস্রাব নিয়ে তথ্যচিত্র 'পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স'-এর হাত ধরেই অস্কার মঞ্চে উজ্জ্বল ভারত

দ্য ওয়াল ব্যুরো : এ যেন অস্কারের 'টেন ইয়ার্স চ্যালেঞ্জ'। ২০০৯ সালে স্লামডগ মিলিয়নিয়ারের হাত ধরে অস্কার এসেছিল ভারতে। পেয়েছিলেন ছবির সুরকার এআর রহমান ও সাউন্ড ইঞ্জিনিয়ার রসুল পুকুট্টি। দশ বছর পর ২০১৯ সালে প্রযোজক হিসেবে অস্কার নিলেন গুণীত মঙ

ঋতুস্রাব নিয়ে তথ্যচিত্র 'পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স'-এর হাত ধরেই অস্কার মঞ্চে উজ্জ্বল ভারত

শেষ আপডেট: 25 February 2019 18:50

দ্য ওয়াল ব্যুরো : এ যেন অস্কারের 'টেন ইয়ার্স চ্যালেঞ্জ'। ২০০৯ সালে স্লামডগ মিলিয়নিয়ারের হাত ধরে অস্কার এসেছিল ভারতে। পেয়েছিলেন ছবির সুরকার এআর রহমান ও সাউন্ড ইঞ্জিনিয়ার রসুল পুকুট্টি। দশ বছর পর ২০১৯ সালে প্রযোজক হিসেবে অস্কার নিলেন গুণীত মঙ্গা। উত্তর প্রদেশের হাপুর জেলার কয়েকজন মহিলাকে নিয়ে মেন্সস্ট্রুয়েশন বা ঋতুস্রাব নিয়ে তৈরি তথ্যচিত্র 'পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স'-এর জন্যই এই পুরস্কার পেয়েছেন গুণীত। এই তথ্যচিত্রটি বানিয়েছেন ইরানি-মার্কিনি চিত্রপরিচালক রায়কা জেটাবচি। উত্তর প্রদেশের হাপুর জেলার কয়েকজন মহিলা, যাঁরা বাড়িতে স্যানিটারি ন্যাপকিন তৈরি করেন, তাঁদের নিয়েই এই তথ্যচিত্র। শুধুমাত্র নিজেরা সেই ন্যাপকিন বানান তাই নয়, গ্রামের বাকি মেয়েদেরও এই কাজে উৎসাহ দেন। এটাই এই তথ্যচিত্রের মূল বিষয়বস্তু। ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের 'ডকুমেন্টরি শর্ট সাবজেক্ট' বিভাগে জায়গা করে নিয়েছে এই তথ্যচিত্র। ভারতীয় সময় সোমবার ভোরবেলা লস এঞ্জেলসের ঝাঁ-চকচকে আসরে শিরোপা ওঠে 'পিরিয়ড, এন্ড অফ সেনটেন্স'-এর মাথায়। তথ্যচিত্রের বিষয়বস্তু শুনলেই মনে পড়ে কেরলের বাসিন্দা অরুণাচলম মুরুগুনন্থমের কথা। পিরিয়ডসের সময় অনেক ক্ষেত্রে গ্রামের মেয়েরা সাধারণত ছেঁড়া কাপড়, মায়ের পুরনো শাড়ির টুকরো, এ জাতীয় জিনিস ব্যবহার করেন। এ ধরণের আনহাইজিনিক জিনিস ব্যবহারে ইনফেকশনের সম্ভাবনা বেশি। তাই পিরিয়ডসের সময় গ্রামের মেয়েদের হাইজিন সম্পর্কে সচেতন করতেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা শেখান অরুনাচলম। নিজে হাতেই তৈরিও করতেন প্যাড। বাস্তবের প্যাডম্যানকেই সেলুলয়েডে তুলে ধরেছিলেন অক্ষয় কুমার। দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। তবে এখনও অনেক জায়গাতেই পিরিয়ডসের সময় হাইজিন সম্পর্কে মহিলারা সচেতন নন। আর এই সামাজিক সমস্যাকেই বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরলেন রায়কা জেটাবচি। এই তথ্যচিত্রটি অবশ্য প্রথমে শুরু হয়েছিল ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। পরে এই তথ্যচিত্রের দায়িত্ব নেন গুণীত। তবে গুণীত নিজে এই তথ্যচিত্রের পুরো কৃতিত্ব দিয়েছে ফেমিনিস্ট মেজরিটি ফাউন্ডেশনকে। একুশ শতকেও ভারতের বেশিরভাগ গ্রামেই 'পিরিয়ডস' নিয়ে যে অজ্ঞতা রয়েছে, এই তথ্যচিত্র দেখলে কিছুটা হলেও তা দূর হবে, এমনটাই আশা করেন গুণীত। ৯১তম অস্কার অনুষ্ঠান শুরু হয় কুইন অ্যাডাম ল্যাম্বার্টের পারফরম্যান্স দিয়ে। শুরুতেই ‘ইফ বেলে ষ্ট্রিট কুড টক' সিনেমার জন্য রেজিনা কিং সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান। ‘গ্রিনবুক'-এর জন্য মাহের্শালা আলি পান সেরা সহ-অভিনেতার পুরস্কার। 'বোহেমিয়ান র‍্যাপসডি'-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন রামি মালেক। 'দ্য ফেবারিট' ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কোলম্যান। সেরা ছবির পুরস্কার পেয়েছে 'গ্রিনবুক'। অরিজিনাল স্কোর, বেস্ট কস্টিউম ডিজাইন এবং সেরা প্রোডাকশন ডিজাইন এ অস্কার পেয়েছে 'ব্ল্যাক প্যান্থার'। ‘এ স্টার ইস বর্ন' থেকে ‘শ্যালো' গানটি সেরার পুরস্কার পায়। লেডি গাগা এবং ব্র্যাডলি কুপার সেই গানটির লাইভ পারফর্মও করেন। সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার পেয়েছেন ‘রোমা'র জন্য আলফানসো কুয়ারো। সিনেমা এডিটিং এর জন্য সেরা নির্বাচিত হয়েছে বোহেমিয়ান র‍্যাপসডি। আরও পড়ুন https://thewall.in/news-state-sit-was-part-of-larger-conspiracy-in-chit-fund-case-alleges-cbi/

```