এনগেজমেন্ট শেষ হলেও নজরে নিক-প্রিয়াঙ্কার গোল্ড প্লেটেড কেক, এনগেজমেন্ট রিং
দ্য ওয়াল ব্যুরো: 'রোকা', এনগেজমেন্ট সবই মিটে গিয়েছে। কিন্তু তাও আলোচনার মধ্যমণি নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় এখনও ট্রেন্ডিং এই জুটি।
এ বার সামনে এসেছে নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টির কেক। সাদা-গোলাপি-সোনালি কম্বিনেশনে
শেষ আপডেট: 21 August 2018 11:57
দ্য ওয়াল ব্যুরো: 'রোকা', এনগেজমেন্ট সবই মিটে গিয়েছে। কিন্তু তাও আলোচনার মধ্যমণি নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় এখনও ট্রেন্ডিং এই জুটি।
এ বার সামনে এসেছে নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টির কেক। সাদা-গোলাপি-সোনালি কম্বিনেশনের এই ফ্লোরাল কেকটি দেখতে চমৎকার। আর হবে নাই বা কেন। নিয়াঙ্কার (বিরুষ্কা, দীপবীর-এর পর বলিউডে এখন নিয়াঙ্কা নামেই পরিচিত এই জুটি) এনগেজমেন্ট পার্টি বলে কথা। ওজনেও বেশ ভারী এই কেক। প্রায় ১৫ কেজি। বয়ে নিয়ে আসতেই বোধহয় জনা তিনেক লোক লাগবে। তবে কেকের আসল চমক ছিল অন্য জায়গায়। এই কেকের মধ্যে ছিল ২৪ ক্যারেট গোল্ড প্লেটেড পাতা আর হাল্কা গোলাপি রঙয়ের অর্কিডের ছোঁয়া।
https://www.instagram.com/p/BmqFyiHHVGK/?utm_source=ig_share_sheet&igshid=10rr6xralaqr0
তবে সুদৃশ্য এই কেক ছাড়াও নজরে রয়েছে আরও একটা জিনিস। প্রিয়াঙ্কার এনগেজমেন্ট রিং। যা নিয়ে ভীষণ ভাবে অবসেসড প্রিয়াঙ্কা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন পিগি চপস। যেখানে হাতে এক বিশালাকার আংটি পরেছেন প্রিয়াঙ্কা। আর এই ছবি দেখেই নতুন করে ট্রোল শুরু হয়েছে প্রিয়াঙ্কাকে নিয়ে। এমনিতেই বয়সে বছর দশেকের ছোট নিককে বিয়ে করছেন বলে নেটিজেনরা কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁর উপর। বহু বাঁকা কথা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এ বার ফের ট্রোলের শিকার তিনি।

নেটিজেনদের একাংশের বক্তব্য এনগেজমেন্ট রিং নিয়ে এত আদিখ্যেতা করার কী আছে সেটাই তাঁরা বুঝতে পারছেন না। দিন কয়েক আগে মণীশ মালহোত্রার এক পার্টিতে রবিনা ট্যান্ডনের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছিলেন দেশি গার্ল। নেটিজেনদের দাবি, ছবি তোলা তো বাহানা। আংটি দেখানোই ছিল আসল উদ্দেশ্য। মাঝে অবশ্য বেশ কিছু ছবিতে খানিকটা ইচ্ছে করে নিজের বাঁ হাত লুকিয়ে লুকিয়ে চলছিলেন পিগি চপস। সম্প্রতি বাঁ হাতের সেই এনগেজমেন্ট রিং নিয়েই ঘনঘন নানা ছবি শেয়ার করেছেন নায়িকা। আর তাতেই চটেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য এতই যখন আদিখ্যেতা তাহলে ঢং করে হাত লুকানোরই বা কী ছিল।
যদিও এ সব কথা বিশেষ পাত্তা দিচ্ছেন প্রিয়াঙ্কা। কারণ তাঁর এখন নিকের দিক থেকে চোখ ফেরানোরও সময় নেই। ঘরোয়া আসরে নিকের গান গাওয়ার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ভিডিওতে মুগ্ধ দৃষ্টিতে বিদেশি বরের দিকে তাকিয়ে গানের সঙ্গে তাল মেলাতে দেখা যাচ্ছে দেশি গার্লকে। দেখুন সেই ভিডিও।
https://www.instagram.com/p/Bmsy96ygnvK/?utm_source=ig_share_sheet&igshid=19mj0bxc36ew1