Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জঙ্গলের নতুন রাজা ছোট্ট 'সিম্বা', আসছে 'দ্য লায়ন কিং'

দ্য ওয়াল ব্যুরো: হলিউডে এখন অ্যাকশন ছবির যুগ। পর্দায় শত্রু পক্ষের সঙ্গে মারমার কাটকাট যুদ্ধ করবে একদল শক্তিশালী যোদ্ধা, সঙ্গে থাকবে ভিএফএক্সের কারিকুরি। এটাই এখন ট্রেন্ড। সৌজন্যে মার্ভেল স্টুডিওস। অ্যাভেঞ্জার্স, হাল্ক আর থর-----অ্যাকশন মুভি

জঙ্গলের নতুন রাজা ছোট্ট 'সিম্বা', আসছে 'দ্য লায়ন কিং'

শেষ আপডেট: 23 November 2018 12:34

দ্য ওয়াল ব্যুরো: হলিউডে এখন অ্যাকশন ছবির যুগ। পর্দায় শত্রু পক্ষের সঙ্গে মারমার কাটকাট যুদ্ধ করবে একদল শক্তিশালী যোদ্ধা, সঙ্গে থাকবে ভিএফএক্সের কারিকুরি। এটাই এখন ট্রেন্ড। সৌজন্যে মার্ভেল স্টুডিওস। অ্যাভেঞ্জার্স, হাল্ক আর থর-----অ্যাকশন মুভির তালিকায় শীর্ষে রয়েছে এই তিন ছবি। বক্স অফিসে সাফল্যের মাত্রাও তুঙ্গে। আর মার্ভেলের এইসব ছবির মাঝে যেন খানিকটা সংকটেই পড়েছে ওয়াল্ট ডিজনি। ব্যবসাতেও দেখা দিয়েছে মন্দা। তাই এ বার মার্ভেল স্টুডিও-কে পাল্লা দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে ওয়াল্ট ডিজনি। মার্ভেলকে টক্কর দিতে এ বার ডিজনির সঙ্গী তাদের কার্টুন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'ডাম্বো'-র ট্রেলর। ১৯৪১ সালে তৈরি হওয়া এই কার্টুনের রিমেক করতে চলেছে ডিজনি। বড় পর্দায় আসছে উড়তে পারা হাতির ছানা ডাম্বো। পরিচালনায় টিম বার্টন। ডাম্বোর ট্রেলর ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। এ বার আসছে, 'দ্য লায়ন কিং'। কার্টুন ছেড়ে থ্রি-ডি লাইভ অ্যাকশন অ্যানিমেশনে কার্যত জ্যান্ত লুকে আসছে 'দ্য বর্ন কিং' সিম্বা। গল্প একই। এমনকী কার্টুনের ট্রেলরের সঙ্গে রয়েছে মিলও। তবে সবটাই ভীষণ ঝাঁ চকচকে। অ্যানিমেশনের সঙ্গে রয়েছে দুর্দান্ত ভিএফএক্সের ছোঁয়া। পরিচালনায় জন ফ্যাভরেয়ো। সিম্বার গলায় ডাবিং করেছেন ডোনাল্ড গ্লোভার। আর তার বান্ধবী নালা'র গলায় রয়েছেন বিয়ন্সে। ট্রেলরে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে জন্ম হয়েছে নতুন সিংহশাবক সিম্বা। আর তাকেই নিজেদের নতুন রাজা হিসেবে বেছে নিচ্ছে পশুরা। কপালে এঁকে দিচ্ছে রাজতিলক। দেখুন ট্রেলর https://www.youtube.com/watch?v=4CbLXeGSDxg&t=3s

```