Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সাদা পাগড়ি, লাল টিকা, হাতে তেরঙ্গা, 'সত্যমেব জয়তে ২' ছবির দিন ঘোষণা করলেন জন

দ্য ওয়াল ব্যুরো: পরনে টাইট সাদা রঙের কুর্তা। মাথায় লাল টিকা। সাদা পাগড়ি। ঠোঁটের উপর পাকানো মোটা গোঁফ। দু'হাতে ধরে জাতীয় পতাকা। চোখ ঠিকরে বেরোচ্ছে দেশের প্রতি আবেগ। ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন সিনেমার কথা ঘোষণ

সাদা পাগড়ি, লাল টিকা, হাতে তেরঙ্গা, 'সত্যমেব জয়তে ২' ছবির দিন ঘোষণা করলেন জন

শেষ আপডেট: 26 January 2021 11:04

দ্য ওয়াল ব্যুরো: পরনে টাইট সাদা রঙের কুর্তা। মাথায় লাল টিকা। সাদা পাগড়ি। ঠোঁটের উপর পাকানো মোটা গোঁফ। দু'হাতে ধরে জাতীয় পতাকা। চোখ ঠিকরে বেরোচ্ছে দেশের প্রতি আবেগ। ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন সিনেমার কথা ঘোষণা করলেন জন আব্রাহাম। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল জন আব্রাহাম এবং মনোজ বাজপেয়ী অভিনীত 'সত্যমেব জয়তে'। এবার তারই সিক্যুয়াল 'সত্যমেব জয়তে ২' আসতে চলেছে বড়পর্দায়। বেনারসের ঘাটে সিনেমার শ্যুটিংয়ের একটি ছবি শেয়ার করে সেকথাই জানালেন জন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "তান মান ধন সে বারকার জন গন মন!" https://twitter.com/TheJohnAbraham/status/1353893195084570624 ২০২১ সালের মে মাসের ঈদের দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। আগের বছরই কানাঘুষো শোনা যাচ্ছিল এই সিনেমার ব্যাপারে। জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির কারণে রিলিজের ডেট নাকি পিছিয়ে গিয়েছে। অন্যদিকে মনোজ বাজপেয়ী ছাড়াও দিব্যা খোসলা কুমারকেও দেখা যাবে এই সিনেমায়। সিনেমার অধিকাংশ শ্যুটিংয়ের কাজ হয়েছে লখনৌতে‌। সিনেমার প্রসঙ্গে জন এক সাক্ষাৎকারে জানান, "নিজের দেশের প্রতি আমার এক আলাদা দুর্বলতা রয়েছে। যেখানেই যাই না কেন, দেশে না ফিরতে পারলে মন ভাল হয় না। আমার সিনেমাগুলো রিয়েলিস্টিক করার চেষ্টা করি। যা দেখে মানুষ মেলাতে পারবেন। বুঝতে পারবেন। কোনও রকম বুজরুকি বা মিথ্যার আশ্রয় নিই না‌। অরিজিনাল ছবির মতোই এই সিক্যুয়েলও মানুষের ভাল লাগবে বলে আশা করছি আমি।"

```