দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী লিসা হেডেন। প্রথম সন্তানের জন্মের আগেও বেবি বাম্পের ফটোশ্যুট করেছিলেন লিসা। এবারও নিজের বেবি বাম্প ফ্লন্ট করে ফটোশ্যুট করেছেন তিনি। এর আগে এক ছেলের মা হয়েছিলেন অভিনেত্রী। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন লিসা এবং তাঁর স্বামী ডিনো লালভানি।
https://www.instagram.com/p/B647nGXlCld/
৯ মাসের অন্তঃসত্ত্বা লিসা হেডেন। খুব জলদিই পরিবারে আসবে সুখবর। দ্বিতীয়বার মা হওয়ার সময়েও যে লিসা একরকম ভাবে এক্সাইটেড সে কথা বুঝিয়ে দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টেই। পরনে বিকিনি। লিসা দাঁড়িয়ে রয়েছেন কোনও একটা ফুলের বাগানের সামনে। সেখানেই বেবি বাম্প ফ্লন্ট করে ছবি তুলেছেন অভিনেত্রী। 'সানকিসড' এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'যেকোনওদিন সুখবর আসতে চলেছে।'
https://www.instagram.com/p/B3eYiuultyo/
গত কয়েকদিনে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন লিসা। সবেতেই লাইমলাইট তাঁর বেবি বাম্প। কোনও ছবিতে বিকিনি, কোনও ছবিতে ফ্রক তো কোথাও জিমের ছবি-----সব মিলিয়ে ইনস্টাগ্রামে অনেকদিন ধরেই ট্রেন্ডিং লিসা হেডেন। একটি ছবিতে আবার পছন্দের নানারকম খাবার খেতেও দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা লিসা হেডেনকে।
https://www.instagram.com/p/B52EWzMFtGY/
২০১৬-এ শিল্পদ্যোগী ডিনো লালভানিকে বিয়ে করেন লিসা। ২০১৭-এ প্রথম সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখেন জ্যাক। গতবছর অগস্ট মাসেই দ্বিতীয় সন্তানের খবর জানান অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন লিসা। অভিনেত্রী ছাড়াও সেখানে ছিলেন লিসার স্বামী এবং তাঁদের ছেলে। সমুদ্রের জলে দাঁড়িয়ে নিজেদের ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করেছিলেন অভিনেত্রী। ওই ছবির ক্যাপশনেই লিসা লিখেছিলেন, 'চারজনের পার্টি করার দিন আসছে'।
https://www.instagram.com/p/B3eNiRGlh_r/