Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সিলভার স্ক্রিনে আসছেন কিশোর কণ্ঠী 'কিশোর কুমার জুনিয়র', দেখুন ট্রেলর

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বড় আবেগপ্রবণ জাতি। দুর্গাপুজো, রসগোল্লা, রবীন্দ্রনাথ ঠাকুর সব নিয়েই এ জাতির আবেগ অপরিসীম। কিন্তু সব আবেগ অনুভূতির মধ্যে সবার আগে যাঁর নাম আসে তিনি কিশোর কুমার। দ্য লেজেন্ড অফ ইন্ডিয়ান মিউজিক। কিশোর কুমারকে শ্রদ্ধা জ

সিলভার স্ক্রিনে আসছেন কিশোর কণ্ঠী 'কিশোর কুমার জুনিয়র', দেখুন ট্রেলর

শেষ আপডেট: 17 September 2018 08:41

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বড় আবেগপ্রবণ জাতি। দুর্গাপুজো, রসগোল্লা, রবীন্দ্রনাথ ঠাকুর সব নিয়েই এ জাতির আবেগ অপরিসীম। কিন্তু সব আবেগ অনুভূতির মধ্যে সবার আগে যাঁর নাম আসে তিনি কিশোর কুমার। দ্য লেজেন্ড অফ ইন্ডিয়ান মিউজিক। কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়েই এই পুজোয় বিগ স্ক্রিনে আসছে কৌশিক গাঙ্গুলীর নতুন ছবি 'কিশোর কুমার জুনিয়র'। নাম ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'প্রাক্তন' ছবির পর আবার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে। আর তাঁদের ছেলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শান্তিলাল চট্টোপাধ্যায়ের ছেলে ঋতব্রত। এ ছাড়াও প্রধান দুই চরিত্রে রয়েছেন রাজেশ শর্মা এবং লামা। কিশোর কণ্ঠীর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। কিন্তু বঙ্গের বিপুল জনপ্রিয় এই শিল্পী রাজস্থানের বর্ডার এলাকা থেকে আচমকাই অপহৃত হন। আর এখান থেকেই শুরু হচ্ছে ছবির গল্প। সিনেমার পরতে পরতে রয়েছে রহস্য। মাচা করা শিল্পী-বাবার সঙ্গে ছেলের সম্পর্কও দেখা যাবে এই ছবিতে। আর থাকবে এমন একজন স্ত্রী'র গল্প যিনি বিশ্বাস করেন, "শিল্পী হতে গেলে দরকার প্রতিভার। আর শিল্পীর স্ত্রী হতে গেলে প্রয়োজন সাহসের।" এ ছাড়া এই ছবির ইউএসপি হলো কিশোর কুমারের বিখ্যাত সব গান। জানা গিয়েছে, বেশিরভাগ গানই গেয়েছেন কুমার শানু। যিনি নিজে একসময় কিশোর কণ্ঠী হয়েই কেরিয়ার শুরু করেছিলেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলর। ইউটিউবে হু হু করে বাড়ছে ভিউ। ট্রেলর দেখে কখনও মনে হবে উগ্রপন্থীদের হাতে অপহৃত হয়েছেন কিশোর কুমার জুনিয়র এবং তাঁর স্ত্রী। কখনও বা মনে হবে অপহরণকারীরা কেবলমাত্র মহম্মদ রফির ফ্যান। আর কিশোর কণ্ঠীর গলা দিয়ে রফি সাহাবের গান গাওয়ানোই তাঁদের একমাত্র উদ্দেশ্য। আর এই জন্যই করা হয়েছে অপহরণ। তবে আসল গল্প কী, সেটা জানা যাবে দুর্গাপুজোর ঠিক আগে। সিলভার স্ক্রিনে নতুন চমক দেখার জন্য এখন তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। https://www.youtube.com/watch?v=F5KO42OWQV0

```