Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এ কী! কাঠের ঘোড়ায় চড়ে যুদ্ধে যাচ্ছেন লক্ষ্মীবাঈ!

দ্য ওয়াল ব্যুরো: মনিকর্ণিকা ছবিতে বীরদর্পে ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্র দাপিয়ে বেড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর অ্যাকশন স্টান্ট থেকে অভিনয়, সবটাই নজর কেড়েছে দর্শকদের। অনেকেই তো ভেবেওছিলেন নির্ঘাত ঘোড়ায় চড়ার ট্রেনিং নিয়েছেন তাঁদের প্রিয় অভিনে

এ কী! কাঠের ঘোড়ায় চড়ে যুদ্ধে যাচ্ছেন লক্ষ্মীবাঈ!

শেষ আপডেট: 22 February 2019 14:47

দ্য ওয়াল ব্যুরো: মনিকর্ণিকা ছবিতে বীরদর্পে ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্র দাপিয়ে বেড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর অ্যাকশন স্টান্ট থেকে অভিনয়, সবটাই নজর কেড়েছে দর্শকদের। অনেকেই তো ভেবেওছিলেন নির্ঘাত ঘোড়ায় চড়ার ট্রেনিং নিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রী কঙ্গনা। তবে ফ্যানদের সব আশায় জল ঢেলে দিলেন হিমাচল কুইন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'মনিকর্ণিকা'-র শ্যুটিং সেটের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ঘোড়ায় চড়ে যুদ্ধের শট দেওয়ার জন্য প্রস্তুত অভিনেত্রী। ভিডিওর প্রথমে অবশ্য একদম কাছ থেকেই কঙ্গনাকে ফোকাস করছিল ক্যামেরা। কিন্তু তারপর ক্যামেরা একটু দূরে সরতেই সামনে এল আসল কাণ্ড। নজরে এল ট্রলি ভ্যানের উপরে একটা সাদা খেলনা ঘোড়াতে চড়ে বসেছেন অভিনেত্রী। ভিডিও দেখে আন্দাজ সম্ভবত ইঞ্জিন চালিত ছিল ওই ঘোড়া। ডিরেক্টর 'অ্যাকশন' বলতেই টগবগিয়ে দুলে উঠল কাঠের ঘোড়াটি। আর তরোয়াল উচিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন রানি লক্ষ্মীবাঈ। ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনার এমন কীর্তি দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিও। https://twitter.com/twinitisha/status/1098499601496064000 হাসি-ঠাট্টার মধ্যেই ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ। তবে অভিনেত্রীর ফ্যানরা কিন্তু বেশ মজাই পেয়েছেন এই ভিডিও দেখে। আর তারা বলছেন, কত সিনেমাতেই তো এমন হয়। হালফিলের অ্যাভেঞ্জার্স থেকে নব্বইয়ের দশকের রোম্যান্টিক ছবি টাইটানিক, সবেতেই ব্যবহার হয়েছে প্রযুক্তি। পরিচালকরা সাহায্য নিয়েছেন অত্যাধুনিক ব্যবস্থার। তাই মনিকর্ণিকার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালচনা করতে নারাজ তাঁরা।

```