Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জন্মদিনেই নতুন ছবির ঘোষণা, এ বার জয়ললিতার চরিত্রে কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েডে আসছে জয়ললিতার বায়োপিক। আর সেখানেই 'আম্মা'-র চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। তামিল এবং হিন্দিতে তৈরি হবে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। তামিল ছবির নাম 'থালাইভি' এবং হিন্দি ছবির নাম 'জয়া'।

জন্মদিনেই নতুন ছবির ঘোষণা, এ বার জয়ললিতার চরিত্রে কঙ্গনা

শেষ আপডেট: 23 March 2019 12:19

দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েডে আসছে জয়ললিতার বায়োপিক। আর সেখানেই 'আম্মা'-র চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। তামিল এবং হিন্দিতে তৈরি হবে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। তামিল ছবির নাম 'থালাইভি' এবং হিন্দি ছবির নাম 'জয়া'। বায়োপিক এখন বলিউডের ট্রেন্ড। খেলোয়াড় থেকে রাজনৈতিক ব্যাক্তিত্ব, সবাই রয়েছেন তালিকায়। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের ট্রেলরও। এ বার বড়পর্দায় দেখানো হবে জয়ললিতার জীবনও। ফিল্ম অ্যান্ড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, যে কঙ্গনাই জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন। প্রসঙ্গত, শনিবার জন্মদিন হিমাচল কুইন কঙ্গনার। তাই অভিনেত্রীর জন্মদিনকেই অনুষ্ঠানিক ভাবে https://twitter.com/taran_adarsh/status/1109291906645688321 এই বায়োপিকের পরিচালনায় রয়েছেন দক্ষিণি পরিচালক এ এল বিজয়। আর চিত্রনাট্য লিখেছেন 'বাহুবলী' এবং 'মনিকর্ণিকা'-র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র। চলতি বছর ফেব্রুয়ারিতে জয়ললিতার ৭১তম জন্মবার্ষিকীর দিনই এই ছবির কথা ঘোষণা করেছিলেন দুই প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি এবং শৈলেশ আর সিং। পরিচালক বিজয় জানিয়েছেন, "এই কাজটা পেয়ে আমি স্বভাবতই উত্তেজিত। কিন্তু অনেক দায়িত্বে এসে পড়ল আমার ঘাড়ে। এমন এক মহিলার চরিত্র আমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে যিনি পুরুষতান্ত্রিক সমাজে নিজের পরিচয় গড়ে তোলার জন্য অনেক সংগ্রাম করেছেন। এমন সিনেমা পরিচালনার সুযোগ পেয়ে হ্যাঁ বলতে একটুও সময় নষ্ট করিনি।" চিত্রনাট্যের দায়িত্বে থাকা বিজয়েন্দ্র জানিয়েছেন, প্রায় ৯ মাস ধরে অন্তত কুড়ি বার খসড়া তৈরির পরে ফাইনাল হয়েছে ছবির স্ক্রিপ্ট। তবে এখনও ফাইনাল হয়নি কাস্টিং। শুধু জয়ললিতার চরিত্রের জন্যই বেছে নেওয়া হয়েছে কঙ্গনাকে। তবে সম্ভবত এই এপ্রিলেই শুরু হবে শ্যুটিং। এ দিকে ২০২০ সালে 'দ্য আয়রন লেডি' নামে জয়ললিতার আর একটি বায়োপিক আসছে সিলভার স্ক্রিনে। যদিও পরিচালক এ এল বিজয় জানিয়েছেন, তাঁর ছবিই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী অফিশিয়াল বায়োপিক। এই ছবির ব্যাপারে জয়ললিতার ভাইপো দীপকের সঙ্গেও কথা হয়েছে তাঁদের। আর ছবির জন্য সম্মতিও জানিয়েছেন তিনি।

```