Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

"আমিও রাজপুত, ওদের প্রত্যেককে শেষ করে দেবো", মনিকর্ণিকা-করণি সেনা বিতর্কে হুঁশিয়ারি কঙ্গনার

দ্য ওয়াল ব্যুরো: পদ্মাবতের পর করণি সেনার রোষে এ বার কঙ্গনা রানাওয়াতের মনিকর্ণিকা। ছবির ট্রেলর রিলিজের পর থেকেই শুরু হয়েছে ঝামেলা। করনি সেনার অভিযোগ, মনিকর্ণিকার ট্রেলরে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই খাপ খায়

"আমিও রাজপুত, ওদের প্রত্যেককে শেষ করে দেবো", মনিকর্ণিকা-করণি সেনা বিতর্কে হুঁশিয়ারি কঙ্গনার

শেষ আপডেট: 18 January 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো: পদ্মাবতের পর করণি সেনার রোষে এ বার কঙ্গনা রানাওয়াতের মনিকর্ণিকা। ছবির ট্রেলর রিলিজের পর থেকেই শুরু হয়েছে ঝামেলা। করনি সেনার অভিযোগ, মনিকর্ণিকার ট্রেলরে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই খাপ খায় না। এমনকী করনি সেনার তরফে অভিযোগ তোলা হয়েছে এই ছবিতে নাকি এক ব্রিটিশ সেনা অফিসারের সঙ্গে রানি লক্ষ্মী বাঈয়ের সম্পর্কও দেখানো হয়েছে। যা কোনওমতেই মেনে নেওয়া হবে না। ছবির ট্রেলরের পাশাপাশি ইতিমধ্যেই রিলিজ হয়েছে মনিকর্ণিকার গানও। আর সেখানেই একটি দৃশ্যে নাচ করতে দেখা গিয়েছে রানি লক্ষ্মীবাঈকে। এ প্রসঙ্গে করনি সেনার প্রধান সুখদেব সিং শেখাওয়াত জানিয়েছেন, আজকাল পরিচালকরা মাঝে মাঝেই সিনেমায় এমন কিছু দৃশ্য দেখান, যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই খাপ খায় না। সম্প্রতি করণি সেনার মহারাষ্ট্র শাখার তরফে 'মনিকর্ণিকা' ছবির নির্মাতাদের চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিয়ের পর ঝাঁসির রানি হওয়ার আগে এক মারাঠা পরিবারেই জন্মেছিলেন মনিকর্ণিকা। অতএব তাঁদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হলে কিংবা মনিকর্ণিকার সঙ্গে কোনও ব্রিটিশ শাসকের প্রেমের সম্পর্ক ছবিতে দেখানো হলে তা কোনওমতেই বরদাস্ত করা হবে না। তবে করণি সেনার এইসব হুঙ্কারে মোটেও দমে যাননি কঙ্গনা। বরং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি নিজে একজন রাজপুত। অতএব করণি সেনার এ ধরণের আচরণ তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। বরং তাঁদের ধ্বংস করে দেবেন। প্রসঙ্গত, এর আগে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'পদ্মাবত' ছবির রিলিজের আগেও করণি সেনার বিক্ষোভের মুখে পড়েছিলেন ছবির কলাকুশলীরা। রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকিও দিয়েছিলেন করণি সেনা সংগঠনের কর্মীরা। কড়া সমালোচনা হয়েছিল পরিচালকের সম্পর্কেও। এমনকী ছবি রিলিজের পর বেশ কিছু সিনেমা হলেও হামলা চালিয়েছিল করণি সেনা। আগামী শুক্রবার, ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'মনিকর্ণিকা'। কঙ্গনা রানাওয়াত নিজেই রয়েছেন এই ছবি পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে। তিনি ছাড়াও ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, অতুল কুলকার্নি এবং বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত। দেখুন ছবির ট্রেলর। https://youtu.be/eBw8SPPvGXQ

```