আত্মহত্যা নাকি সুপরিকল্পিত খুন! সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক কঙ্গনা
দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন! সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক পরিণতি নিয়ে ঠিক এভাবে ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে টিম কঙ্গনার তরফে শেয়ার করা হয়েছে প্রায় ২ মিনিটের একটি ভিডিও। ঝাঁঝালো ভাষায় বলিউ
শেষ আপডেট: 15 June 2020 16:09
দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন! সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক পরিণতি নিয়ে ঠিক এভাবে ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে টিম কঙ্গনার তরফে শেয়ার করা হয়েছে প্রায় ২ মিনিটের একটি ভিডিও। ঝাঁঝালো ভাষায় বলিউডের তাবড় ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী।
কঙ্গনার কথায়, "সুশান্তের মৃত্যু আমাদের সকলকে ভেঙেচুরে দিয়েছে। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ অদ্ভুত সব কথাবার্তা বলছে। বলা হচ্ছে সুশান্তের মস্তিষ্ক কমজোর তাই অবসাদগ্রস্ত হয়ে এমন করে ফেলেছেন। যাঁর কাছে স্ট্যান্ডফোর্ডের স্কলারশিপ আছে, যিনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকায় র্যাঙ্ক হোল্ডার তিনি কী ভাবে কমজোর মস্তিষ্কের হতে পারেন।"
একটি সাক্ষাৎকারে সুশান্ত দুঃখ করে বলেছিলেন তাঁকে কেউ পার্টিতে ডাকে না। সেই প্রসঙ্গ টেনে কঙ্গনা ওই ভিডিওবার্তায় বলেছেন, "ওঁর শেষ কিছু সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যাবে, সুশান্ত রীতিমতো লোকেদের বলছেন আমার ছবি দেখুন, আমার কোনও গডফাদার নেই, নইলে আমায় ইন্ডাস্ট্রি থেকে ছুঁড়ে ফেলো দেওয়া হবে। সাক্ষাৎকারেও সুশান্ত বলেছে বলিউড কেন আমায় আপন করে নেয় না, সবসময় মনে হয় আমি বাইরের কেউ।"
https://www.facebook.com/1530120110612444/posts/2449345292023250/
এখানেই থামেননি কঙ্গনা। অভিনেত্রী সরাসরি তোপ দেগে বলেন, "কী মনে হয় এই সবকিছুর সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ নেই। ওঁর ডেবিউ ফিল্ম কাই পো চে কিংবা হালফিলের অন্যতম সেরা ছবি ছিঁছোড়ে, এগুলো প্রশংসা পায় না। এদিকে গলি বয়ের মত ছবি সব পুরস্কার পেয়ে যায়।"
এরপর ওই ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা গিয়েছে, "আমিও ছবি পরিচালনা করি। কিন্তু একদল আমার সফল ছবিকে ব্যর্থ বলে দেয়। আমার নামে ৬টা কেস আছে। আমায় কেন জেলে ঢোকানোর চেষ্টা হয়েছে? আমরা আপনাদের থেকে কিছু চাই না, আপনাদের ছবিও চাই না, কিন্তু আমরা যে কাজ করছি সেই স্বীকৃতিটুকু তো দিন।"
নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে বিটাউনের বিরুদ্ধে অভিযোগ বহু পুরোনো। এ নিয়েও আগেও বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। ফের একবার নেপোটিজম নিয়ে কঙ্গনাকে সরব হতে দেখা গিয়েছে। সুশান্তের মৃত্যুর জন্য কার্যত এইসব বিষয়কেই দায়ী করেছেন অভিনেত্রী।
তিনি বলেছেন, "ওর চাইবে এমনটাই হোক। ওরা বলতে চেয়েছিল সুশান্ত মানসিক ভাবে কমজোর। তাই হেরে গেছে। সুশান্তের ভুল উনি সেটা মেনে নিয়েছেন। ভুলে গিয়েছেন নিজের মায়ের কথা। ওরা চায় ওদের মত করে ইতিহাস লিখতে। সত্যিটা ওরা বলবে না। তবে ইতিহাস আসলে কে লিখবে সেটা আমাদেরই ঠিক করতে হবে।"
মিডিয়াকেও একহাত নিয়েছেন কঙ্গনা। অভিনেত্রীর কথায়, "কিছু লোক না জেনে একজনের ব্যাপারে অনেক কিছু লিখে দেয়। তারপর সান্ত্বনা দিয়ে বলে তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। উল্টোপাল্টা কিছু কোরো না। এমন কথা বলে বলে মাথায় ঢুকিয়ে দেবে যে তুমি সুইসাইড করো। তাহলে এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন?"