Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সঞ্জয়ের কোভিড রিপোর্ট নেগেটিভ, ভাল আছি, জানালেন মুন্নাভাই

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। গুরুতর শ্বাসকষ্ট ও অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা ছিল তাঁর। অবশ্য কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে অভিনেতার। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই

সঞ্জয়ের কোভিড রিপোর্ট নেগেটিভ, ভাল আছি, জানালেন মুন্নাভাই

শেষ আপডেট: 9 August 2020 04:09

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। গুরুতর শ্বাসকষ্ট ও অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা ছিল তাঁর। অবশ্য কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে অভিনেতার। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় তাঁর। তাতেই রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে নিজের ভক্তদের উদ্দেশে বার্তাও দিয়েছেন মুন্নাভাই। জানিয়েছেন, ভাল আছেন তিনি। শনিবার রাতে টুইট করে সঞ্জয় বলেন, “সবাইক বলতে চাই, আমি ভাল আছি। এই মুহূর্তে আমি ডাক্তারদের পর্যবেক্ষণে আছি। আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীদের সাহায্যে এক-দু’দিনের মধ্যেই আমি বাড়ি ফিরব। আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ।” https://twitter.com/duttsanjay/status/1292148318148026368?s=19 সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন সব পরীক্ষা না হওয়া পর্যন্ত হাসপাতালের থাকবেন অভিনেতা। তিনি বলেন, “শনিবার সাড়ে ৪টা- ৫টা নাগাদ রেগুলার চেক আপের জন্য লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয়। একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁর। হাসপাতালে কোভিড ১৯ টেস্ট হয়, যার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা ওনাকে হাসপাতালে রেখেছি যাতে ওনার সব টেস্ট করা হয়। সম্পূর্ণ চেক আপের জন্য উনি গিয়েছে। আমার মনে হয় সোমবার উনি বাড়ি চলে আসবেন।” হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, সামান্য শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল অভিনেতার। কিন্তু তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। একদম ভাল আছেন তিনি। ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। সদ্য ৬১-তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই ঘরোয়া ভাবেই পালিত হয় ভার্সেটাইল অভিনেতার বার্থডে পার্টি। শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন সঞ্জয় দত্ত। প্রখ্যাত এই চিকিৎসকও জুলাই মাসের গোড়ার দিকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে তিনি আবার কাজে যোগ দিয়েছেন। অমিতাভ বচ্চন সুস্থ হওয়ার পর স্বস্তিত ফিরেছিল সিনেমা প্রেমীদের। তার আগে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাও কোভিড সারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। শনিবারই কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অভিষেক বচ্চন। কিন্তু তার মধ্যেই সঞ্জয় দত্তর অসুস্থতার খবরে কিছুটা উদ্বেগ ছড়ায় বলিউডে। যদিও তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরেছে। অভিনেতাও জানিয়েছেন, তিনি ভাল আছেন।

```