Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অস্কারজয়ী ছবির শ্যুটিংয়ে এক, পর্দায় আর এক, সিনেমার সাত-সতেরো টুইট হর্ষ গোয়েঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় দর্শকরা ছবির হিরোকে যা করতে দেখেন, আর শ্যুটিংয়ের সময় আদতে যা হয় তার মধ্যে বিস্তর ফারাক। যেমন টাইটানিকের জাহাজ ও সমুদ্রে ডুবে যাওয়ার দৃশ্য শ্যুটিং করা হয়েছিল একটা বড় পুকুরে। ঠিক তেমনই একটা ট্রেনের কামরার মধ্যেই চলন

অস্কারজয়ী ছবির শ্যুটিংয়ে এক, পর্দায় আর এক, সিনেমার সাত-সতেরো টুইট হর্ষ গোয়েঙ্কার

শেষ আপডেট: 22 February 2020 10:55

দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় দর্শকরা ছবির হিরোকে যা করতে দেখেন, আর শ্যুটিংয়ের সময় আদতে যা হয় তার মধ্যে বিস্তর ফারাক। যেমন টাইটানিকের জাহাজ ও সমুদ্রে ডুবে যাওয়ার দৃশ্য শ্যুটিং করা হয়েছিল একটা বড় পুকুরে। ঠিক তেমনই একটা ট্রেনের কামরার মধ্যেই চলন্ত ট্রেনের একটা গোটা ছবি শ্যুট করা হয়ে যায়। আমরা অনেক সময় ছবির মেকিংয়ের ভিডিওতে তার একটা ঝলক দেখতে পাই। কিন্তু বেশিরভাগই থাকে লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি এক অস্কার জয়ী ছবির শ্যুটিং ও ছবির দৃশ্য শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন হর্ষ। ছবির নাম ১৯১৭। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবি সদ্য মুক্তি পেয়েছে। সিনেমাটোগ্রাফির জন্য অস্কারও পেয়েছে এই ছবি। সেখানকারই একটা ছোট্ট দৃশ্য তুলে ধরেছেন তিনি। একই ফ্রেমে উপরে মেকিং ও নীচে ছবিতে যেভাবে দৃশ্যটা দেখানো হয়েছে, সেই ভিডিও। দেখা যাচ্ছে, একজন সেনা যুদ্ধের আবহের মধ্যে ছুটে যাচ্ছেন। উপর থেকে বোমা নিক্ষেপ করা হচ্ছে। বাকি সৈন্যরা এদিক ওদিক ছোটাছুটি করছে। তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে সে। ছবির মেকিংয়ে দেখা যাচ্ছে, কী ভাবে সৈন্যরা অন্যদিকে থেকে ছুটছে। কী ভাবে রাস্তার মাঝে মাঝে রাখা বাকেটের মধ্যে বিস্ফোরণ হচ্ছে। পুরোটাই হচ্ছে পরিচালকের নির্দেশে। আর হিরোর সামনে রাখা জিপ ক্যামেরা নিয়ে ছুটছে তাঁর সঙ্গে। এই ভিডিও শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, "ছবির নাম ১৯১৭। আমরা বড় পর্দায় কী দেখেছি, আর ছবির শ্যুটিংয়ে কী হয়েছিল।" https://twitter.com/hvgoenka/status/1231142834373349376 গোয়েঙ্কার এই টুইট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন রকমের কমেন্ট দেখা যায়। কেউ বলেন, এভাবেই তো শ্যুটিং হয়। আসল ছবির সঙ্গে কোনও মিল থাকে না। কেউ আবার বলেন, শ্যুটিংয়ের সঙ্গে ছবির তো বিশেষ কিছু পার্থক্য দেখা যাচ্ছে না। অনেকে আবার শ্যুটিংয়ের পদ্ধতির তারিফ করে বলেছেন, এই জন্যই তো এই ছবি অস্কার পেয়েছে। হলিউড ছবি ১৯১৭, প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। এই ছবির মূল বিষয়বস্তু দু'জন সেনাকে নিয়ে। সব প্রতিকূলতাকে দূর করে শত্রুপক্ষের শিবিরে গিয়ে নিজেদের সহকর্মীদের একটা বার্তা পাঠানোর দায়িত্ব দেওয়া হয় তাঁদের। সেই বার্তা দিতে পারলে ১৬০০ মানুষ প্রাণে বাঁচবে। কী ভাবে এই কাজ তাঁরা করেন, সেই নিয়ে এই ছবি।

```