Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিমানসেবিকাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, ফের শিরোনামে গায়ক অভিজিৎ

দ্য ওয়াল ব্যুরো: একের পর বিস্ফোরক মন্তব্য সামনে আসছে বিভিন্ন বলিউড তারকাদের বিরুদ্ধে। কখনও নায়ক তো কখনও পরিচালক। তবে এ বার তালিকায় নাম জুড়লো এক গায়কের। তিনি অভিজিৎ ভট্টাচার্য। এক বিমানসেবিকা অভিযোগ করেছেন, তাঁকে জোর করে চুমু খেতে চেয়েছিলেন

বিমানসেবিকাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, ফের শিরোনামে গায়ক অভিজিৎ

শেষ আপডেট: 10 October 2018 10:24

দ্য ওয়াল ব্যুরো: একের পর বিস্ফোরক মন্তব্য সামনে আসছে বিভিন্ন বলিউড তারকাদের বিরুদ্ধে। কখনও নায়ক তো কখনও পরিচালক। তবে এ বার তালিকায় নাম জুড়লো এক গায়কের। তিনি অভিজিৎ ভট্টাচার্য। এক বিমানসেবিকা অভিযোগ করেছেন, তাঁকে জোর করে চুমু খেতে চেয়েছিলেন অভিজিৎ। বিতর্ক অবশ্য অভিজিতের বরাবরের সঙ্গী। মাঝেই মাঝেই বেঁফাস মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন এই গায়ক। তবে এ বার যেন সব মাত্রা ছাড়ালেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগকে নস্যাৎ করে দেন অভিজিৎ। ব্যঙ্গ করে বলেন, যে সময়ের ঘটনা ওই বিমানসেবিকা বলছেন সে সময় নাকি তাঁর জন্মই হয়নি। প্রসঙ্গত, অভিযোগকারিণী ওই বিমানসেবিকা জানিয়েছেন, বছর কুড়ি আগে ১৯৯৮ সালে এই ঘটনা ঘটেছিল। তবে অভিজিতের এরপরের মন্তব্য অবশ্য আরও ভয়ানক। তিনি বলেছেন, মোটা এবং কুৎসিত দেখতে মহিলারাই নাকি যৌন হেনস্থার অভিযোগ তোলেন। গায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। কীভাবে কোনও মহিলার চেহারা নিয়ে এ হেন মন্তব্য করলেন অভিজিৎ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে সে সব বিষয়ে নির্বিকার অভিজিৎ। বরং তিনি জানিয়েছেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেটাই বুঝতে পারছেন না। অভিযোগকারিণীকেও গুরুত্ব দিতে নারাজ বলিউডের এই গায়ক। বরং অভিযোগকারিণীর বিরুদ্ধে তোপ দেগে অভিজিৎ বলেন, পাবলিসিটি পাওয়ার জন্য এইসব বলছেন ওই মহিলা। এর পাশাপাশি অভিজিৎ বলেন, "জীবনে কোনওদিন পাবে যাইনি আমি। ওই মহিলা মিথ্যে কথা বলছেন।"

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

কিছুদিন আগে এক মহিলাকে আপত্তিকর কথা বলে হেনস্থা করার অভিযোগ উঠেছিল অভিজিতের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছিল, এক মহিলার সঙ্গে ফোনে কথা বলার সময় বারবার অশ্লীল ভাষা ব্যবহার করছিলেন তিনি। মহিলার অভিযোগ পেয়ে অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বইয়ের আম্বোলি থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ এবং ৫০৯ ধারায় তাঁর বিরুদ্ধে মামলাও রুজু করে পুলিশ।

```