Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অ্যাডভান্স নিয়েও পারফর্ম করেননি, আর্থিক প্রতারণার অভিযোগ সোনাক্ষীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বলিউড তারকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। তাও আবার একেবারে ৩৭ লক্ষ টাকার। ইতিমধ্যেই আইনি নোটিসও পাঠানো হয়েছে অভিনেত্রীকে। অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরেও অনুষ্ঠানে পারফর্ম করেননি সোনাক্

অ্যাডভান্স নিয়েও পারফর্ম করেননি, আর্থিক প্রতারণার অভিযোগ সোনাক্ষীর বিরুদ্ধে

শেষ আপডেট: 19 January 2019 04:03

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বলিউড তারকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। তাও আবার একেবারে ৩৭ লক্ষ টাকার। ইতিমধ্যেই আইনি নোটিসও পাঠানো হয়েছে অভিনেত্রীকে। অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরেও অনুষ্ঠানে পারফর্ম করেননি সোনাক্ষী। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ওই ব্যক্তি জানিয়েছেন, একটি ফ্যাশন ব্র্যান্ডের শো-এ পারফর্ম করার কথা ছিল সোনাক্ষীর। সে জন্য আগাম ২৯ লক্ষ টাকা নেন তিনি। এ ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা এবং আনুষঙ্গিক খরচের জন্য আরও ৯ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু আগাম ৩৭ লক্ষ টাকা নিলেও শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে পারফর্ম করেননি তিনি। এমনকী সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে শোয়ের জন্য প্রচার করার কথা ছিল সোনাক্ষীর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের ব্যাপারে সোনাক্ষী কোনও পোস্ট করেননি বলেই অভিযোগ করেছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, একটি অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করার কথা ছিল সোনাক্ষীর। উদ্যোক্তা ছিল একটি নামী ফ্যাশন ব্র্যান্ড। কিন্তু আগাম টাকা নিয়েও শোয়ে হাজির হননি সোনাক্ষী। উত্তেজিত জনতা এরপর ভাংচুর চালায় বলেও অভিযোগ। অভিনেত্রী বিরুদ্ধে মোরাদাবাদ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। পুলিশের তরফে অভিনেত্রীকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে আইনি নোটিস। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি সোনাক্ষী।

```