Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে করা প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলা 'খারিজ' করল বম্বে হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে করা অভিনেত্রী প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলাকে খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। বুধবার বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি ভারতী ডাংরের ডিভেশন বেঞ্চ এই রায় দেয়। কয়েকদিন আগে কোর্টের দ্বারস্থ হয়ে ন

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে করা প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলা 'খারিজ' করল বম্বে হাইকোর্ট

শেষ আপডেট: 10 October 2018 12:52

দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে করা অভিনেত্রী প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলাকে খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। বুধবার বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি ভারতী ডাংরের ডিভেশন বেঞ্চ এই রায় দেয়। কয়েকদিন আগে কোর্টের দ্বারস্থ হয়ে নেস ওয়াদিয়া এই কেসকে বন্ধ করার আবেদন জানান। তিনি আবেদন করে বলেন, যা ঘটেছিল পুরোটাই ভূল বোঝাবুঝি। প্রীতি জিন্টা ব্যক্তিগত রাগ থেকে এই অভিযোগ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আগের শুনানিতে বিচারপতি মোরে ও বিচারপতি ডাংরের ডিভিশন বেঞ্চ প্রীতি ও নেস দু'পক্ষকেই এই মামলা কোর্টের বাইরে মিটিয়ে নেওয়ার উপদেশ দিয়েছিলেন। এই উপদেশ শোনার পর প্রীতি জিন্টার আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল কোর্টের বাইরে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারেন, যদি অভিযুক্ত নেস ওয়াদিয়া তাঁর কাছে ক্ষমা চান। তাতে নেস ওয়াদিয়ার আইনজীবী জানান, তাঁর মক্কেল ক্ষমা চাইতে রাজি নন। কোর্টের তরফে এও বলা হয়েছিল যদি প্রীতি তাঁর কেস চালিয়ে যেতে চান তাহলে নেস ওয়াদিয়ার করা পিটিশনের উত্তর তিনি যেন কোর্টের সামনে জমা দেন। কিন্তু প্রীতি কোনও উত্তর জমা দেননি। আগের শুনানিতে বিচারপতিদ্বয় প্রীতি ও নেসকে বুধবার কোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো দুজনেই এ দিন কোর্টে উপস্থিত হন। দু পক্ষের আইনজীবীদের কথা শোনার পর এই রায় দেন বিচারপতিরা। প্রসঙ্গত, ঘটনাটি ২০১৪ সালের ৩০ মে’র। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব খেলার সময় ঘটনাটি ঘটে। সেই সময় প্রীতি ও নেস দুজনেই কিংস ইলেভেন পাঞ্জাবের কো-ওনার ছিলেন। প্রীতি জিন্টার অভিযোগ, ম্যাচ চলাকালীন টিকিট বন্টন নিয়ে দলের এক কর্মীকে খুব বাজেভাবে কথা শোনাচ্ছিলেন নেস ওয়াদিয়া। সেই সময় প্রীতি তাঁকে শান্ত হতে বলেন। কিন্তু নেস তখন তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন প্রীতি। এর ভিত্তিতে ২০১৪ সালের ১৩ জুন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে আইপিসি সেকশন ৩৫৪, ৫০৪, ৫০৬ ও ৫০৯ নম্বর ধারায় শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করেন প্রীতি। এ বছর ফেব্রুয়ারি মাসে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। তারপরেই কোর্টের দ্বারস্থ হয়ে নেস ওয়াদিয়া এই কেসকে বন্ধ করার আবেদন জানান। সেই কেসকেই এ দিন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।

```