
শেষ আপডেট: 9 December 2018 11:05
https://www.instagram.com/p/BrJ4hDpjd9-/
খবর আগেই ছিল যে ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বিয়ন্সে। এ বার তিনি এসেও গেলেন ভেনুতে। রবিবার সকালেই উদয়পুরে পৌঁছেছেন বিয়ন্সে। সঙ্গে ছিলেন তাঁর মা টিনা নোলেস লাসন। সাদা আর নীলের কম্বিনেশনে স্যুট ছিল বিয়ন্সের পরনে। সঙ্গে গাঢ় লাল লিপস্টিক। উদয়পুরে নেমেই পাপারাৎজি এবং ফ্যানেদের চমকে দিয়েছেন এই পপ তারকা। এখন অপেক্ষা শুধু সেই পারফরম্যান্সের। বিয়ন্সের সঙ্গে তাঁর টিমও হাজির হয়েছে উদয়পুরে। সেই ক্রু-তে রয়েছেন ৬০জন ড্যান্সার। আম্বানিদের ১২০০ অতিথির সামনে এ বার পালা বিয়ন্সের মন মাতানো পারফরম্যান্সের।
হিলারি ক্লিন্টন বা বিয়ন্সে ছাড়াও ঈশা আম্বানির বিয়ের নিমন্ত্রিতের তালিকায় রয়েছে আরও অনেক হেভিওয়েট নাম। গতকালই হয়ে গিয়েছে বিলাসবহুল সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে শাহরুখ এবং গৌরী খানকে। হাজির ছিলেন অরিজিৎ সিং-ও। মেয়ের সঙ্গীতে দুই ছেলেকে সঙ্গে নিয়ে পারফর্ম করেছেন নীতা আম্বানিও। 'কাল হো না হো' ছবির গানে নাচতে দেখা গিয়েছে তাঁদের। বাবা মুকেশ আম্বানির সঙ্গে ওই একই ছবি গানে পারফর্ম করেছেন ঈশাও। সঙ্গে ছিল আনন্দ-ঈশা জুটির রোম্যান্টিক পারফরম্যান্সও। বাবার হাত ধরেই এ দিনের সঙ্গীত অনুষ্ঠানে আসেন ঈশা। সঙ্গে ছিলেন অবশ্যই আনন্দ।
https://www.instagram.com/p/BrJ5vs4DLdl/
https://www.instagram.com/p/BrJ5mxQDp6G/