Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কেমন ছিল অনুষ্কার 'বচপন'? স্কুলবেলার 'ক্যান্ডিড মোমেন্ট' শেয়ার করলেন মিসেস কোহলি

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ছবি শেয়ার করা হালফিলের ট্রেন্ড। স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে শৈশবে বেড়াতে যাওয়ার স্মৃতি, তালিকায় রয়েছে সবই। ফুড এবং ফ্যাশন লাভাররা আবার কবে কোন রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, কিংবা

কেমন ছিল অনুষ্কার 'বচপন'? স্কুলবেলার 'ক্যান্ডিড মোমেন্ট' শেয়ার করলেন মিসেস কোহলি

শেষ আপডেট: 28 October 2018 06:04

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের ছবি শেয়ার করা হালফিলের ট্রেন্ড। স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে শৈশবে বেড়াতে যাওয়ার স্মৃতি, তালিকায় রয়েছে সবই। ফুড এবং ফ্যাশন লাভাররা আবার কবে কোন রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, কিংবা কবে কোন পোশাক বা মেকআপের জিনিস কিনে ছিলেন সেই সবও সোশ্যাল মিডিয়ার মেমরি সেগমেন্টে গিয়ে শেয়ার করেন। তবে এই সবকিছুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুকের ‘দেন অ্যান্ড নাউ’ সেগমেন্ট। নিজেদের ছোটবেলার ছবির পাশে পরিণত বয়সের একটি ছবি শেয়ার করে ইউজাররা তাঁর ভার্চুয়াল দুনিয়ার বন্ধুদের সহজেই দেখাতে পারেন যে কেমন ছিল তাঁর ছোটবেলা। আর বড় হয়ে কতটাই বা পাল্টেছেন সেটাও ইউজারের বন্ধুরা বুঝতে পারেন।

আর পড়ুন- বিয়ের পর প্রথম করবা চৌথে ‘বিরাট’ শুভেচ্ছা অনুষ্কাকে

স্মৃতিচারণের এই ট্রেন্ডে আজকাল মজেছেন সেলিব্রিটিরাও। আম জনতার পাশাপাশি বলিউড তারকারাও বুঁদ হয়ে থাকছেন অতীতের স্মৃতির পাতা উল্টে দেখার নেশায়। আর এই ঘটনার সাম্প্রতিক নিদর্শন অনুষ্কা শর্মা। https://www.instagram.com/p/BpYwnOiHdfu/?taken-by=anushkasharma ক’দিন আগেই ইনস্টাগ্রামে নিজের স্কুলবেলার একটি ছবি শেয়ার করেছেন মিসেস কোহলি। ছবিতে অনুষ্কার সঙ্গে রয়েছেন তাঁর চারজন স্কুলের বান্ধবী। একটি গাছের তলায় একগাল হাসি দিয়ে একদম ক্যান্ডিড ছবি তুলেছেন অনুষ্কা ও তাঁর বান্ধবীরা। বসে রয়েছেন অনুষ্কা। আর তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন আর চারজন। ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন 'বচপন'। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে ছড়িয়ে পড়েছে অনুষ্কার এই ছবি। এক ঝলক দেখলে কিন্তু প্রথমে চেনাই যাবে না অনুষ্কাকে। তবে একটু খুঁটিয়ে দেখলেই নজরে পড়বে নায়িকার দিলখোলা হাসি। কমলা শার্ট আর সাদা স্কার্ট পরা ইয়ং অনুষ্কার এই হাসিই বলে দিচ্ছে সময় যতই এগিয়ে যাক, হাসি-মজার ক্ষেত্রে অনুষ্কা কিন্তু এখনও সেই ছোটবেলার স্কুলগার্লের মতোই রয়েছেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```