Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ছোট্ট থেকেই মেয়েকে ফিটনেসের তালিম দিচ্ছেন অক্ষয়, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: নিজের ফিটনেস নিয়ে বরাবরই ভীষণ সচেতন অক্ষয় কুমার। বহু সাক্ষাৎকারেই তাঁকে বলতে শোনা গিয়েছে তাঁর নিয়মমাফিক জীবনযাপনের কথা। সময়ে ঘুমোতে যাওয়া থেকে সকালের যোগাসন, পরিমিত খাওয়া-দাওয়া----কোনও কিছুতেই এতটুকু ফাঁক থাকে না আক্কির। সব

ছোট্ট থেকেই মেয়েকে ফিটনেসের তালিম দিচ্ছেন অক্ষয়, দেখুন ভিডিও

শেষ আপডেট: 11 November 2018 11:10

দ্য ওয়াল ব্যুরো: নিজের ফিটনেস নিয়ে বরাবরই ভীষণ সচেতন অক্ষয় কুমার। বহু সাক্ষাৎকারেই তাঁকে বলতে শোনা গিয়েছে তাঁর নিয়মমাফিক জীবনযাপনের কথা। সময়ে ঘুমোতে যাওয়া থেকে সকালের যোগাসন, পরিমিত খাওয়া-দাওয়া----কোনও কিছুতেই এতটুকু ফাঁক থাকে না আক্কির। সবটাই খুব মেপে চলেন ৫০ পেরিয়ে যাওয়া বি-টাউনের এই অ্যাকশন হিরো। মার্শাল আর্টের প্রতিও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর।
ফের বিতর্কে ‘কেদারনাথ’, ছবির মুখ্য চরিত্র কেন মুসলিম? প্রশ্ন তুললেন বর্ষীয়ান বিজেপি নেতা
ফিটনেস ফ্রিকার এই অভিনেতা এ বার তালিম দেওয়া শুরু করলেন মেয়ে নিতারাকেও। টুইটে শেয়ার করেছেন সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বাবার মতোই মনযোগ দিয়ে ফিটনেস স্টান্টের অভ্যাস করছে ছোট্ট নিতারা। টুইটে অক্ষয় লিখেছেন, "বাচ্চারা চোখের সামনে যেটা দেখে সেটাই শিখে নেয়। এটাই ওদের প্রবণতা।" তাই বাচ্চাদের ছোট থেকেই ভালো জিনিস শেখানো শুরু করা উচিত বলে মনে করেন অক্ষয়। আর ভালো জিনিস শিখলে, সমাজের জন্য বাচ্চারা একটা ভালো উদাহরণ তৈরি করতে পারবে। এমনটাই বিশ্বাস করে এই অভিনেতা। https://twitter.com/akshaykumar/status/1061481430130266112 তিনি নিজে শারীরিক কসরতের উপর বিশেষ ভাবে নজর দেন। যাই হয়ে যাক না কেন নিজের রোজের রুটিনে অক্ষয় একেবারেই ফাঁকি দেন না। তাঁর ঘরণী টুইঙ্কল থেকে শুরু করে টিনসেল টাউনে অক্ষয়ের কো-স্টার, সবাই একবাক্যে স্বীকার করেন এ কথা। সবার একটাই মত। ফিটনেসের ব্যাপারে আক্কি ভীষণ স্ট্রিক্ট। ফাঁকি দেওয়া তাঁর স্বভাবেই নেই। এ বার নিজের আদর্শেই মেয়ে নিতারাকেও গড়ে তুলতে চান অক্ষয়। আর তাই ছোট্ট বয়স থেকেই মেয়েকেও শেখানো শুরু করেছেন নানান শারীরিক কসরত। যাতে ভবিষ্যতে তাঁর মতোই নিষ্ঠাবান হয় নিতারা। খুদে নিতারাও কিছু কম যায় না। বাবার মতোই অদম্য উৎসাহ তাঁর। সঙ্গে রয়েছে ভরপুর এনার্জি। সব মিলিয়ে বলাই যায় ছোট্ট নিতারা কিন্তু একেবারেই 'বাপ কি বেটি'।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```