Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বুড়ো হয়ে গিয়েছে কাজল, তাই এসব করছে: অজয় দেবগণ

দ্য ওয়াল ব্যুরো: স্বামী, স্ত্রীকে ট্রোল করছেন! তাও আবার অন ক্যামেরা! এমন দুঃসাহস দেখেছেন কখনও? একেই বলে নারী চরিত্র নাকি বেজায় জটিল। আর স্ত্রীর ভয়েই নাকি সারাক্ষণ গুটিয়ে থাকেন এদেশের বহু পুরুষ। সেই দেশেই এ বার ঘটল এমন বিরল ঘটনা। এক্কেবারে

বুড়ো হয়ে গিয়েছে কাজল, তাই এসব করছে: অজয় দেবগণ

শেষ আপডেট: 26 November 2018 17:45

দ্য ওয়াল ব্যুরো: স্বামী, স্ত্রীকে ট্রোল করছেন! তাও আবার অন ক্যামেরা! এমন দুঃসাহস দেখেছেন কখনও? একেই বলে নারী চরিত্র নাকি বেজায় জটিল। আর স্ত্রীর ভয়েই নাকি সারাক্ষণ গুটিয়ে থাকেন এদেশের বহু পুরুষ। সেই দেশেই এ বার ঘটল এমন বিরল ঘটনা। এক্কেবারে খুল্লমখুল্লা কাজলকে ট্রোল করলেন অজয় দেবগণ। তবে নিখাদ মজার ছলেই।

আমার ধৈর্য আরও বেড়ে গিয়েছে, শান্ত হয়ে গিয়েছি: অক্ষয় কুমার

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে আগামী এপিসোডে ‘কফি উইথ করণ’-এ করণের অতিথি হতে চলেছেন কাজল এবং অজয় দেবগণ। সিজন সিক্স-এ এসে জমে উঠেছে করণের কফির আড্ডা। যে সেলেবরাই আসুন না কেন করণের বাউন্সার থেকে রেহাই নেই কারোও। তবে অজয় দেবগণ কিন্তু শুরু থেকেই ছক্কা হাঁকাবেন বলে মনে করছেন নেটিজেনরা। অন্তত শোয়ের রিলিজ হওয়া প্রোমো-তো তাই-ই বলছে। বলিউডের অন্যতম সফল জুটির মধ্যে একটি জোড়ি কাজল এবং অজয় দেবগণ। কেরিয়ারের তুঙ্গে থাকাকালীনই অজয়ের সঙ্গে বিয়েটা সেরে নিয়েছিলেন নায়িকা। অনেকেই সে সময় কাজলের এই সিদ্ধান্তে বেশ না-খুশ ছিলেন। হৃদয় ভেঙেছিল বহু ভক্তেরও। তবে কাজল যে ভুল সিদ্ধান্ত নেননি তা প্রমাণ করেছে সময়ই।

বিগ বসের ঘরে ক্যামেরার সামনেই অঝোরে কাঁদলেন শ্রীসান্থ, কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় কাজল যথেষ্ট সপ্রতিভ। মাঝে মাঝেই ছবি শেয়ার করেন মেয়ে নাইসা এবং ছেলে যুগের সঙ্গে। এই প্রসঙ্গেই প্রথম বোমাটা ফাটিয়েছেন অজয়। বলেন, “ছবি তোলাটা তো আসল ব্যাপার নয়। আসল হলো সেটাকে ঠিকঠাক এডিট করা। ঘণ্টা তিনেকে ধরে ছবি এডিট করে ওরা। তারপর সেটা শেয়ার করে।“ এই অবধি ঠিকই ছিল। কিন্তু এরপরেই অজয় বলে বসেন, “ও আগে কখনও এসব করেনি। এখন বুড়ো বয়সে এসে এ সব.....আমি জানি না কেন…...।” অজয়ের এই মন্তব্যে রীতিমতো চমকেই যান কাজল। সামলাতে খানিক সময়ও লাগে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না? এ কী বলছে অজয়? তিনি বুড়ো হয়ে গিয়েছেন? একেই বলে মেয়েদের নাকি ২৫-এর পর প্রতি ৫ বছরে একবার বয়স বাড়ে। সেখানে কাজল তো আবার নায়িকা। আর তাঁরই নাকি বয়স বাড়ছে। তবে অজয়ের এই মজায় মোটেও দমে যাননি কাজল বরং উল্টে বলেন, “তুমি বুড়ো হয়ে গেছ। আমি নই।“ https://www.instagram.com/p/BqnDrOmnsn1/ এরপর করণ অজয়কে জিজ্ঞাসা করেন, “আচ্ছা কাজল কথা বলে, আর তুমি সব শুনে যাও নিশ্চয়?” একটুও না ভেবে অজয়ের সপাটে জবাব,”না। ও বলে যায়। কিন্তু আমি শুনি না।“ তবে এটাই শেষ নয়। এ বার মোক্ষম জবাবটা দিলেন অজয়। করণ অজয়কে জিজ্ঞাসা করেন, “আচ্ছা বলিউড স্টারেরা সবচেয়ে বেশি কোন মিথ্যে কথাটা বলেন?” একগাল হেসে অজয় উত্তর দেন, “আমি আমার বউকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এই ডাহা মিথ্যেটাই বলে থাকেন বেশিরভাগ বলি সেলেবরা।“ এরপর কাজলের অভিব্যক্তি কী ছিল তা নিশ্চয় আন্দাজ করা যায়। খালি সেদিকে তাকিয়ে বোকা হাসি হেসে অজয় বলেন, “না না আমি তো অন্যদের কথা বলছিলাম।“

কপিলের গিন্নি হচ্ছেন ‘গিন্নি’, বিয়ে ডিসেম্বরে

স্ট্যান্ড আপ কমেডিয়ান কপিল শর্মা অবশেষে বিয়ে করছেন। হবু গিন্নির নামই নাকি গিন্নি। তিনি কে? কী করেন, কবে আলাপ কপিলের সঙ্গে! জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

প্রিয়াঙ্কা যখন ডাল লেকের শিকারায়, নিক তখন দুধের শিশু, দেখে নিন ছোটবেলায় কেমন ছিলেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র একদিন। তারপরেই শুরু হবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান। যোধপুরের মেহেরানগড় ফোর্টে আগামী ২৯ নভেম্বর বসবে নিক-প্রিয়াঙ্কার মেহেন্দি এবং সঙ্গীতের আসর। ৩০ নভেম্বর হবে ককটেল পার্টি। ১ ডিসেম্বর হবে হলদির অনুষ্ঠান। এরপর উমেদ ভবনে বসবে বিয়ের আসর। ২ ডিসেম্বর হিন্দু মতে গাঁটছড়া বাঁধবেন দেশি গার্ল এবং বিদেশি বয়। ৩ ডিসেম্বর হবে খ্রিস্টান মতে বিয়ের অনুষ্ঠান। আরও পড়ুন 
সাবধান! কলকাতার দূষণের মাত্রা ছাপিয়ে যাচ্ছে দিল্লিকেও, বিষ ঢুকছে শরীরে
দ্য ওয়াল ব্যুরো : ভারতের শহরগুলির মধ্যে দূষণের শিরোপা রাজধানী দিল্লির দখলে। কিন্তু দিল্লিকেও এ বার টেক্কা দিচ্ছে কলকাতা। অন্তত নভেম্বর মাসে তো সেটাই ধরা পড়েছে দূষণের সূচকে। আরও পড়ুন 

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```