Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নতুন সম্পর্কের গল্প নিয়ে আসছে 'পায়েস'

আকাশ আটের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম আট'-এ আগামীকাল সকাল ৯টা ৩০মিনিটে মুক্তি পাবে আধ ঘণ্টার ছবি 'পায়েস'। তাঁরই খোঁজখবর নিলেন চৈতালি দত্ত...দক্ষিণ কলকাতার আধুনিকা আর বাড়ির একমাত্র আদুরে মেয়ে পারমিতা পেশায় একজন ডাক্তার। দেখাশোনা

নতুন সম্পর্কের গল্প নিয়ে আসছে 'পায়েস'

শেষ আপডেট: 16 September 2021 10:41

আকাশ আটের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম আট'-এ আগামীকাল সকাল ৯টা ৩০মিনিটে মুক্তি পাবে আধ ঘণ্টার ছবি 'পায়েস'। তাঁরই খোঁজখবর নিলেন চৈতালি দত্ত...দক্ষিণ কলকাতার আধুনিকা আর বাড়ির একমাত্র আদুরে মেয়ে পারমিতা পেশায় একজন ডাক্তার। দেখাশোনা করে তার বিয়ে হয়েছে। পারমিতার স্বামী অনিরুদ্ধও একজন ডাক্তার।আজ পারমিতার বৌভাত। বিয়ের পর সে এখন বর্ধমানের শ্বশুরবাড়িতে। আর দুমাস পরে পারমিতা ও তার স্বামী অনিরুদ্ধ পেশার তাগিদে বিদেশে পাড়ি দেবে। প্রাচীনপন্থী শ্বশুরবাড়ির বৌভাতের রীতি নিয়ম অনুযায়ী আজ পারমিতাকে পায়েস রান্না করতে হয়েছে। অথচ শ্বশুরবাড়ির কেউ জানে না আজ পারমিতার জন্মদিন। রান্না করতে গিয়ে পারমিতার বারবার মনে পড়ছে ছেলেবেলার কথা। সেই ছোটোবেলা থেকে তার মা কত আদর, যত্ন সহকারে জন্মদিনের দিন তাকে পায়েস খাওয়াতো। আর আজ?নতুন সম্পর্কের শুরুতেই নানা দ্বিধা-দ্বন্দ্ব, পছন্দ-অপছন্দ, টানাপোড়েন মনের মধ্যে উঁকিঝুঁকি মারছে পারমিতার। কী হবে তারপর? এই পায়েসের আড়ালেই কি লুকিয়ে আছে নতুন সম্পর্কের কোন সমীকরণ? এসন প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে দেখতে হবে স্টোরিবোট প্রোডাকশনস প্রযোজিত 'পায়েস' ছবিটি।ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন তরুণ পরিচালক প্রমিতা ভট্টাচার্য। এর আগে অবশ্য প্রমিতা অন্য একটি ওটিটি প্লাটফর্মে সোহম শ্রাবন্তীকে নিয়ে 'দুজনে' ছবি পরিচালনা করেছেন। এছাড়াও জনপ্রিয় পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার সহযোগী পরিচালক হিসেবে প্রমিতা 'রং দে বসন্তী', 'দিল্লি ৬' -এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেছেন। ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে আকাশ আটের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম ৮'-এর প্রথম ছবি 'পায়েস' দেখা যাবে। আত্মদীপ ভট্টাচার্যের কাহিনি নির্ভর এই ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্বে আছেন প্রমিতা ভট্টাচার্য। পারমিতার ভূমিকায় অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। অনিরুদ্ধ চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ নীল চট্টোপাধ্যায়কে।অন্য শিল্পীরা হলেন সেঁজুতি মুখোপাধ্যায়, তীর্থঙ্কর চক্রবর্তী, মৈত্রেয়ী চক্রবর্তী প্রমুখ। সুজয় দত্ত রায় সম্পাদিত এই ছবির সুরারোপ করেছেন সৌপ্তিক অচিন সায়ন্তন। গান গেয়েছেন দুর্নিবার সাহা।

```