Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বাস্তবের নির্মম সত্য নিয়ে আতিউলের নতুন ছবি ‘দানব’!

বাস্তব ঘটনাকে উপজীব্য করে পরিচালক আতিউল ইসলাম নিয়ে আসছেন নতুন ছবি ‘দানব’।

বাস্তবের নির্মম সত্য নিয়ে আতিউলের নতুন ছবি ‘দানব’!

নতুন ছবি ‘দানব’

শেষ আপডেট: 28 April 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: বাস্তব ঘটনাকে উপজীব্য করে পরিচালক আতিউল ইসলাম নিয়ে আসছেন নতুন ছবি ‘দানব। থ্রিলারের আবরণে মোড়া এই ছবিতে দেখা যাবে রুপসা মুখোপাধ্যায় ও নবাগত পিয়া খানকে। একজন সাধারণ নার্সের চরিত্রে রুপসা এবং মর্গের ডোমের চরিত্রে পিয়া অভিনয় করবেন। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম ও হিয়া রায়।

কাহিনিতে দেখা যাবে, শিবা (পিয়ার খান) মর্গের ডোমের কাজ করে। হঠাৎই তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, উমা (রুপসা মুখোপাধ্যায়)-র মৃতদেহ আসে মর্গে পোস্টমর্টেমের জন্য। শিবার সামনে দাঁড়ায় ভয়ঙ্কর এক দোটানা। তার জীবনের প্রেম উমা, কিন্তু এরপরই মিডিয়ায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর খবর—মর্গে এক মৃতদেহের ওপর নৃশংস নির্যাতন হয়েছে। কী করবে শিবা? কোন দিকে যাবে গল্প—ভালোবাসা না নির্মম বাস্তব?

পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, ‘দানব’-এ উঠে আসবে আজকের সমাজের অমানবিক দিক। দেখানো হবে, ভালোবাসার জন্য একজন মানুষ কত দূর যেতে পারে। ছবিতে থাকবে কয়েকটি মন ছুঁয়ে যাওয়া গানও। ‘মোহনা ফিল্মস’ ব্যানারে নির্মিত এই সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। আসছে ঈদেই মুক্তি পেতে চলেছে দানব


```